সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদইন্টারভিউমহাজোটে থেকেই আগামী নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি !

মহাজোটে থেকেই আগামী নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি !

ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)

মহাজোটে থেকেই জাতীয় পার্টি আগামী নির্বাচনে অংশ নেবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ আশ্বাস দিয়েছেন পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। হাসিনা-এরশাদ বৈঠকের শেষে দলের মহাসচিব এ বি এম রুহুল আমীন হাওলাদার  এ তথ্য জানায়।

তবে জাতীয় পার্টির একটি সুত্র জানায়, যদি প্রধানমন্ত্রীর প্রস্তাবে বিএনপি না আসে তাহলে বিরোধীদল হয়ে জাতীয় পার্টি নির্বাচন করবে আজকের বৈঠকে এমনটায় সিদ্ধান্ত হয়েছে।তবে আগামীকাল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সংবাদ সম্মেলনের পর সিদ্ধান্ত হবে।

সন্ধ্যা সাতটা ২৫ মিনিটে ১৪ সদস্যের প্রতিনিধি দল নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে নৈশভোজে অংশ নিতে এরশাদ গণভবনে প্রবেশ করেন। তবে পার্টির প্রেসিডিয়াম সদস্য ও এরশাদপত্মী রওশন এরশাদ প্রতিনিধি দলে ছিলেন না। এরশাদকে গণভবনে স্বাগত জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। বৈঠক শেষ হয় সোয়া নয়টায়।

দেড় ঘন্টাব্যাপী বৈঠকে আলোচনা বিষয়বস্তু সম্পর্কে বৈঠক সূত্র জানায়, নির্বাচন ও নির্বাচনকালীন সরকারব্যবস্থা নিয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রীর ভাষণের প্রশংসা করে ৯০ দিনের মধ্যে নির্বাচন দেয়ার ব্যাপারে একমত পোষণ করেন এরশাদ। এছাড়া মহাজোটে থেকেই আগামী নির্বাচন করবেন বলে প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেন তিনি।

নৈশভোজে অংশ নেয়া ১৪ নেতা হলেন- জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদ, মহাসচিব এ বি এম রুহুল আমীন হাওলাদার, বাণিজ্য মন্ত্রী জিএম কাদের, মোস্তাফা জামাল হায়দার, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, ব্রিগেডিয়ার অব. কাজী মাহমুদ হাসান, জিয়া উদ্দিন আহমেদ বাবলু, কাজী ফিরোজ রশিদ, অধ্যাপক দেলোয়ার হোসেন খান, ফকির আশরাফ, আবু হোসেন বাবলা, এসএম ফয়সল চিশতী, মেজর অব. খালেদ । আওয়ামী লীগের পক্ষে উপস্থিত ছিলেন উপদেষ্টামণ্ডলীর সদস্য  তোফায়েল আহমেদ, প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমসহ অন্যান্যরা।

আরও পড়ুন

সর্বশেষ