সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়আওয়ামী লীগের অধীনে নির্বাচনে যাবে না বিএনপি : বেগম জিয়া

আওয়ামী লীগের অধীনে নির্বাচনে যাবে না বিএনপি : বেগম জিয়া

ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দৃঢ়তার সঙ্গে বলেছেন, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবি থেকে তিনি এক পাও নড়বেন না।  রোববার সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত জাতীয় কনভেনশনে প্রধান অতিথির ভাষণে তিনি স্পষ্ট করে বলেন, “আওয়ামী লীগের অধীনে নির্বাচনে যাবে না বিএনপি। কেউ সঙ্গে থাকুক বা না থাকুক, একলা হলেও দেশবাসীকে সঙ্গে নিয়ে এ দাবি আদায় করে ছাড়বো।”

বেগম জিয়া সরকারের উদ্দেশে বলেন, দেশের মানুষ আজ ঐক্যবদ্ধ। তারা অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়। কিন্তু আপনাদের পক্ষে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়। সে কারণে নির্দলীয় নিরপেক্ষ সরকারের বিকল্প নেই। রোববার সন্ধ্যা ৬টায় শুরু করে প্রায় ২৩ মিনিট তিনি বক্তৃতা করেন। এর আগে বিকেল ৪টা ১২ মিনিটে খালেদা জিয়া সমাবেশ মঞ্চে হাজির হন। বিকেল সাড়ে তিনটায় এ সম্মেলন শুরু হয়।  সম্মেলনে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ড. এমাজ উদ্দিন আহমেদ। কনভেনশন পরিচালনা করেন পেশাজীবী পরিষদের সদস্য সচিব ডা.  এজেডএম জহিদ হোসেন।

সভামঞ্চে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এলডিপির সভাপতি অলি আহমেদ, জামায়াতে ইসলামের নায়েবে আমির এ কে এম নাজির আহমদ, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এবং বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের শিক্ষকদের আহ্বায়ক ড. সদরুল আমিন,অনুষ্ঠানের আহ্বায়ক রুহুল আমিন গাজী, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ, চলচ্চিত্র নির্মাতা চাষী নজরুল ইসলাম এবং ড্যাবের সভাপতি ড. আজিজুল হক।

পেশাজীবীদের আজকের সম্মেলনকে বাধা দিতে সকালেই  পুলিশের বিশাল বহর সম্মেলনস্থল ঘিরে রাখে। দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে ১৪টি শর্ত দিয়ে কনভেনশন করার অনুমতি দেয়া হলে দুপুর সোয়া ১টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের গেট খুলে দেয়া হয়। এরপর বিভিন্ন এলাকা থেকে শিক্ষক, আইনজীবী, চিকিত্সক, প্রকৌশলী এবং সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পোশার মানুষ কনভেনশন হলে ছুটে আসেন।

আরও পড়ুন

সর্বশেষ