ন্যাশনাল ডেস্কঃ (বিডি সময় ২৪ ডটকম)
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রবিবার সারাদেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি ও এর অঙ্গ সংগঠন। সারাদেশ থেকে প্রতিনিধিদের পাঠানো সংবাদ:
ব্রাহ্মণবাড়িয়া: বিকেলে জেলা পরিষদ সংলগ্ন রেলগেইট এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রেসক্লাবের সামনে গিয়ে সমাবেশ করে। জেলা বিএনপি’র সভাপতি এ্যাডভোকেট হারুন আল রশিদের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল¬া কচি, সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সহ-সম্পাদক এ্যাডভোকেট আনিসুর রহমান মঞ্জু, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, দপ্তর সম্পাদক এবিএম মোমিনুল হক, যুবদল আহবায়ক মনির হোসেন, যুগ্ম আহবায়ক মিজানুর রহমান, আলী আজম, ছাত্রদল সভাপতি শামীম মোল্লা, সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ প্রমুখ।
লালমনিরহাট: জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলার নেতৃত্বে জেলা বিএনপি’র কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিশন মোড়ে শেষ হয়।
এতে উপস্থিত ছিলেন, বিএনপির নেতা এ্যাডভোকেট ফজলুল হক সরকার, এ্যাডঃ নজরুল ইসলাম সরকার, হাফিজুর রহমান হাফিজ, নগেন্দ্র নাথ রায়, মমিনুল হক, আফজাল হোসেন, সাইদুল ইসলাম সাজু পাটোয়ারী, জেলা ছাত্রদল সভাপতি মহিউদ্দিন আহম্মেদ লেমন, মফিজুর রহমান বাবু প্রমুখ।
রাজবাড়ী: নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু, দেশব্যাপী বিরোধীদলের নেতাকর্মীদের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও ঢাকায় সভা-সমাবেশ নিষিদ্ধের প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি।
রবিবার বিকালে জেলা বিএনপির উদ্যোগে শহরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। বিএনপির কেন্দ্রীয় কমিটির নেতা ও জেলা বিএনপির সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের নেতৃত্বে মিছিলটি রাজবাড়ী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় মুক্তিযোদ্ধা শহীদ স্মৃতি চত্বরে এসে শেষ হয়।
এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন, সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, নাছিরুল হক সাবু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর আফসার আলী সরদার, পৌর বিএনপির সভাপতি অধ্যক্ষ মঞ্জুরুল আলম দুলাল, সেক্রেটারি অধ্যাপক চৌধুরী আহসানুল করিম হিটু, চেয়ারম্যান আবু হোসেন, গাজী আহসান হাবীব এবং এ মজিদ বিশ্বাস প্রমুখ।
এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক মোজাফ্ফর হোসেন, যুগ্ন আহবায়ক সামসুর জামান সামু, রেবেকা সুলতানা ফেন্সি, সাইফুল ইসরাম, জেলা যুবদল সভাপতি রইচ আহমেদ, সাধারণ সম্পাদক আনিছুর জামান লাকু প্রমুখ।
বক্তারা বলেন, সরকার সভা সমাবেশ নিষিদ্ধ করে বিএনপিকে দমিয়ে রাখতে চায়। পুলিশ দিয়ে সারাদেশে তাদের আন্দোলন সংগ্রামকে দমিয়ে রাকতে পারবে না।
নোয়াখালী: রবিবার বিকেল পাঁচটায় বিক্ষোভ মিছিলটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর বাজারের সামনে জেলা বিএনপি’র সহ-সভাপতি এডভোকেট জাকারিয়ার সভাপতিত্বে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন, জেলা বিএনপি নেতা এডভোকেট আবদুর রহমান, কাজী কবির, আবু নাসের, গিয়াস উদ্দিন সেলিম, জেলা জাসাস নেতা লিয়াকত আলী খান, ইয়াসিন ভূঁইয়া, শহর বিএনপি নেতা শহিদুল ইসলাম কিরণ, ভিপি জসিম, হাতিয়া বিএনপি’র সভাপতি মো. আলাউদ্দিন, জেলা যুবদল সভাপতি মাহবুব আলমগীর আলো, সাধারণ সম্পাদক কামাক্ষা চন্দ্র দাস, সাবেক ছাত্রদল নেতা জাহাঙ্গীর আলম কালা, ছাত্রদল সভাপতি নুরুল আমিন খান, সাধারণ সম্পাদক ছাবের আহমদ, ছাত্রনেতা আবু হাসান মো. নোমান, মজিবুল হক রনি, জামায়াত নেতা মাওলানা রুহুল আমিন, বোরহান উদ্দিন, আলাউদ্দিন প্রমুখ।
শরীয়তপুর: শরীয়তপুর স্টেডিয়াম এলাকায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার একেএম নাসির উদ্দীন কালুর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মো. আব্দুস সালাম, কোষাধ্যক্ষ সিরাজুল হক মোল্যা, আইন সম্পাদক জাহাঙ্গীর আলম কাশেম, পৌর আহবায়ক লুৎফর রহমান ঢালী, যুগ্ম আহবায়ক সামসুল হক ঢালী, জেলা যুবদল যুগ্ম আহবায়ক ইজাজুল ইসলাম মামুন, তারেক পরিষদ যুগ্ম আহবায়ক আলী আহম্মেদ মোল্যা, ছাত্রদল যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম বিপ্লব প্রমুখ।
অপর দিকে পৌর বাসস্ট্যান্ড এলাকায় জেলা বিএনপির সহ-সভাপতি আলতাফ হোসেন সিকদারের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোফাজ্জেল হোসেন ফকির, বিএনপি নেতা মাহবুব আলম তালুকদার, বাবুল খান, দুলাল খান, জেলা যুবদল আহবায়ক আ. জব্বার খান, স্বেচ্ছাসেবক দল আহবায়ক রুহুল আমীন মুন্সী, ছাত্রদল আহবায়ক জামাল উদ্দিন বিদ্যুৎ খান, স্বেচ্ছাসেবক দল যুগ্ম আহবায়ক ওয়ালী উল্যাহ খান প্রমূখ।
নাটোর: দুপুরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হকের নেতৃত্বে শহরের ষ্টেশন বাজার থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি শহরের ছায়াবানী মোড়ের দিকে এগিয়ে আসার চেষ্টা করলে জেলা পরিষদ হলের সামনে বাধা দেয় পুলিশ। পুলিশের বাধা পেয়ে মিছিলটি এগুতে না পেরে সেখানে সড়ক অবরোধ করে সমাবেশ করে তারা।




