শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনপটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন ফয়সাল আহমেদ

পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন ফয়সাল আহমেদ

চট্টগ্রামের পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন ফয়সাল আহমেদ। ১৬ আগস্ট দুপুরের দিকে পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। এর আগে পটিয়ায় ইউএনও ছিলেন ফারহানা জাহান উপমা।B132DEA2-B708-4ABC-8B48-5A67D84AFD4B

ইউএনও হিসেবে ফয়সাল আহমেদ যোগদানের পর বিদায়ী ইউএনও ফারহানা জাহান উপমা তাকে ফুল দিয়ে বরণ করে নেন। পরে নতুন ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানান পটিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।

জানা গেছে, গত ৩০ জুলাই চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার শঙ্কর রঞ্জন সাহা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে চট্টগ্রাম বিভাগের ৬ জন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বদলির আদেশ জারি করা হয়।

এদিকে, এর আগে পটিয়ার নতুন ইউএনও ফয়সাল আহমেদ নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলায় ছিলেন। এছাড়া তিনি ৩১তম বিসিএস (প্রশাসন) ক্যাডার হিসেবে অন্তর্ভুক্ত হয়ে ২০১৩ সালে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মজীবন শুরু করেন।

নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ বলেন, পটিয়া উপজেলাকে আরও সমৃদ্ধ করতে আমি বদ্ধপরিকর। এই করোনা ভাইরাসের মাহারীতে উপজেলার মানুষকে নিরাপদে রাখতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবো।

আরও পড়ুন

সর্বশেষ