রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনচট্টগ্রাম স্বাস্থ্য ভবনে বিভাগীয় পরিচালকের কার্যালয়ের যাত্রা শুরু

চট্টগ্রাম স্বাস্থ্য ভবনে বিভাগীয় পরিচালকের কার্যালয়ের যাত্রা শুরু

১১ জুলাই, ২০২০ খ্রিস্টাব্দে চট্টগ্রাম বিভাগের স্বাস্থ্য প্রশাসনের প্রধান কার্যালয়টি নব-নির্মিত স্বাস্থ্য ভবনে স্থানান্তর করা হয়েছে। চলমান করোনা পরিস্থিতি বিবেচনায় অত্যন্ত অনারম্বর ভাবে খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে চট্টগ্রাম বিভাগের মান্যবর বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডাঃ হাসান শাহরিয়ার কবীর তার কর্মস্থলের সকল কর্মকর্তা/কর্মচারীদের নিয়ে নতুন এই কর্মস্থলে নিয়মিত দাপ্তরিক কার্যাদি সম্পাদন করবেন। তিনি বলেন- বর্ষা মৌসুম শুরু হয়ে যাওয়ায় পুরোনো টিনশেড কার্যালয়টিতে কাজ করা করা খুব কষ্টকর হয়ে পরেছে। তাছাড়া, পুরোনো কার্যালয়টি ছোট পরিসর হওয়ায় কর্মরত কর্মকর্তা/কর্মচারীদের মধ্যে সামাজিক দূরত্ব রক্ষার বিষয়টি নিশ্চিত করা সম্ভব না হওয়ায় সহকর্মীরা একে একে করোনা আক্রান্ত হচ্ছেন। যদিও নব-নির্মিত ভবনের এখনো কিছু কাজ বাকী রয়েছে, তথাপি সকলের সুরক্ষার কথা বিবেচনায় জরুরী ভিত্তিতে স্থানান্তর করা হলো। আশা করছি এতে সহকর্মীরা কিছুটা হলেও নিরাপদ থাকবেন। এ সময় করোনা ভাইরাসে আক্রান্ত এবং মৃত্যুবরণকারী স্বাস্থ্য বিভাগে কর্মরত চিকিৎসক কর্মকর্তা ও কর্মচারীদের জন্য দোয়া করা হয়। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডাঃ মোস্তফা খালেদ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ অসীম কুমার নাথ এবং চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডাঃ সেখ ফজলে রাব্বি।

এ সময় আরো উপস্থিত ছিলেন- পরিচালক (স্বাস্থ্য) এর কার্যালয়ের উপ-পরিচালক ডাঃ মোঃ শফিকুল ইসলাম, সহকারী পরিচালক ডাঃ কমরুল আযাদ, জেলার ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ আসিফ খাঁন, এম.ও সিভিল সার্জন ডাঃ ওয়াজেদ চৌধুরী (অভি), এম.ও (ডিসি) ডাঃ মোঃ নুরুল হায়দার এবং পরিচালক (স্বাস্থ্য এর দপ্তরের সর্বস্থরের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ।

আরও পড়ুন

সর্বশেষ