সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদআরো খবর......চট্টগ্রামে বিভিন্ন মাদরাসায় পুলিশি অভিযান

চট্টগ্রামে বিভিন্ন মাদরাসায় পুলিশি অভিযান

চট্টগ্রাম অফিস (বিডি সময় ২৪ ডটকম)

লালখান বাজার মাদরাসার ঘটনাটি ইস্যু বানিয়ে পুলিশ চট্টগ্রামের বিভিন্ন মাদরাসায় তল্লাশির নামে ছাত্রদের হয়রানি শুরু করেছে বলে অভিযোগ উঠেছে। সাধারণ ছাত্রদের গ্রেফতার,ভয়-ভীতি দেখানো এবং পুলিশ কর্তৃক মাদরাসা বন্ধের ঘটনায় ছাত্রদের অভিভাবক ও শিকেরা উদ্বিগ্ন হয়ে উঠেছেন। দুই-তিন দিন ধরে পুলিশি হয়রানি ও আতঙ্কে ছাত্ররা মাদরাসা ছাড়ছেন।

গত মঙ্গলবার চট্টগ্রামের ঐতিহ্যবাহী দারুল উলুম মাদরাসা থেকে বিনা কারণে পাঁচ ছাত্র গ্রেফতার করে পুলিশ। ওই দিন শতাধিক পুলিশ মাদরাসার চার দিকে ঘিরে ফেলে। পরে মাদরাসার আবাসিক রুম ও কাস রুমে তল্লাশির নামে ছাত্রদের নাজেহাল করে বলে অভিযোগ উঠেছে। এ সময় ছাত্ররা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন। ভয়ে অনেকে কান্নায় ভেঙে পড়েন।

এ সময় ছাত্রদের শারীরিকভাবে নাজেহালেরও অভিযোগ উঠেছে। প্রায় ঘণ্টাব্যাপী অভিযানে পুলিশ আবাসিক ছাত্রদের বিছানা, আসবাবপত্র, ইসলামি সাহিত্যের বই ছুড়ে ফেলে দেয়। পরে পরীক্ষায় অংশগ্রহণরত এক ছাত্রসহ পাঁচ ছাত্রকে পুলিশ আটক করে কোতোয়ালি থানায় নিয়ে যায়।

মাদরাসার ছাত্র, অভিভাবক ও সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা গেছে, কেন ওই পাঁচ ছাত্রকে পুলিশ আটক করেছে তা তাদের বোধগম্য নয়। আটককৃত ছাত্ররা কোনো সংগঠনের সাথেও জড়িত নন। কেন তাদের আটক করা হয়েছে তা-ও পুলিশ মাদরাসা কর্তৃপক্ষকেও বলেনি বলে জানা গেছে। গতকালও পতেঙ্গা মাদরাসা ও বাকলিয়ার মিয়াখাননগর এলাকার মোজাহেরুল উলুম মাদরাসায় অভিযান চালিয়েছে পুলিশ। এ ছাড়া বিভিন্ন মাদরাসা সুপারকে পুলিশের পক্ষ থেকে ফোন করে লালখান বাজার মাদরাসার পরিচালক মুফতি ইজহারুল ইসলাম তাদের মাদরাসায় আত্মগোপন করে আছে বলে পুলিশ হুমকি দিচ্ছে এমন অভিযোগও করেন।

জানা গেছে, বাকলিয়া থানার মিয়াখাননগর এলাকার মোজাহেরুল উলুম মাদরাসায় গতকাল একদল পুলিশ অভিযান চালানোর সময় মাদরাসাটির বিভিন্ন কক্ষে তল্লাশি করে। ছাত্রদের বিরুদ্ধে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ তুলে কয়েকজনকে গ্রেফতারের চেষ্টা চালায়।

এ দিকে গত ৭ অক্টোবর থেকে লালখান বাজার মাদরাসা বন্ধ রয়েছে। পুলিশ অলিখিত ঘোষণা দিয়ে মাদরাসাটি বন্ধ করে দেয়। ওই দিন মাদরাসা ছাত্রদের হল ত্যাগের জন্য পুলিশ নানা ভয়ভীতি প্রদর্শন করে। একপর্যায়ে ছাত্ররা ক্যাম্পাস ছাড়তে বাধ্য হন। লালখান বাজার মাদরাসায় বিস্ফোরণের পর পুলিশ বিভিন্ন এলাকায় মাদরাসা ছাত্রদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে। নগরীর বিভিন্ন মসজিদ, মাদরাসায় ডিবি পুলিশ, সিআইডি ও পুলিশের সদস্যরা গিয়ে মাদরাসা ছাত্র-শিক্ষক ও ইসলামিক ব্যক্তিত্বদের খোঁজ খবর নিচ্ছে। এতে ধর্মপ্রাণ মুসলিম ও মাদরাসা ছাত্র-শিক্ষকেরা আতঙ্কিত হয়ে পড়েছেন। অনেকে পুলিশের হয়রানির ভয়ে মাদরাসা ছাড়ার পাশাপাশি বাড়িঘরও ছাড়তে শুরু করেছেন।

আরও পড়ুন

সর্বশেষ