সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদআরো খবর......বিএনপি ক্ষমতায় গেলে আন্তর্জাতিক মান নিশ্চিত করে সঠিক বিচারের ব্যবস্থা নেবে :...

বিএনপি ক্ষমতায় গেলে আন্তর্জাতিক মান নিশ্চিত করে সঠিক বিচারের ব্যবস্থা নেবে : মির্জা আব্বাস

ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)

ট্রাইব্যুনালের রায়কে প্রশ্নবিদ্ধ উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে আন্তর্জাতিক মান নিশ্চিত করে সঠিক বিচারের ব্যবস্থা নেবে।
তিনি বলেন, বিএনপি যুদ্ধাপরাধের বিচারের পক্ষে। তবে তা হতে হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানের। কিন্তু যেসব বিচারের রায় হচ্ছে তা প্রশ্নবিদ্ধ। জনমনে এ নিয়ে নানা রকম প্রশ্ন রয়েছে। বুধবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে প্রাক্তন জাতীয়তাবাদী ছাত্রদল ফোরামের এক আলোচনা সভার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের  এই সদস্য।
সন্ধ্যায় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত দলের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। আব্দুল আলীমের রায়ের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, যে কোনো বিষয়ে আলাপ-আলোচনা ও প্রস্তুতির ব্যাপার রয়েছে। প্রতিক্রিয়া দলের নেতারা বসে ঠিক করবেন।  জিয়াউর রহমানের আমলের মন্ত্রী আব্দুল আলীম একাধিকার বিএনপির মনোনয়নে সংসদ সদস্য ছিলেন। সর্বশেষ ২০০১ সালে জয়পুর হাট থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

আরও পড়ুন

সর্বশেষ