বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিননওফেল ও বিপ্লব বড়ুয়ার চেষ্টায় চট্টগ্রামে আসছে ১৯২০টি কীট

নওফেল ও বিপ্লব বড়ুয়ার চেষ্টায় চট্টগ্রামে আসছে ১৯২০টি কীট

চট্টগ্রামের ফৌজদারহাটের বিআইটিআইডিতে করোনা পরীক্ষার কিটের জন্য একরকম হাহাকার তৈরি হয়েছিল। বুধবার থেকে ব্যাপকভাবে আলোচিত হচ্ছিল কিট সংকটের বিষয়টি। অবশেষে চট্টগ্রামের দুই তরুণ নেতা শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী, আওয়ামীলীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়ার ঐকান্তিক চেষ্টায় মিলেছে ১৯২০ কিট।

বৃহস্পতিবার বিকেল ৩টায় ঢাকার মহাখালীর জনস্বাস্থ্য ইনস্টিটিউট থেকে এসব কিট সংগ্রহ করেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। এরপর উপমন্ত্রী তার নিজের গাড়িতে করেই চট্টগ্রাম পাঠাচ্ছেন।বৃহস্পতিবার রাতেই মোট ১৯২০টি কিট চট্টগ্রামের ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসের (বিআইটিআইডি) ল্যাবে হস্তান্তর করা হবে বলে জানা গেছে।

জানা যায, চট্টগ্রামে কিট সংকটের খবর জেনে স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে বুধবার থেকেই যোগাযোগ শুরু করেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও বাংলাদেশ আওয়ামীলীগ’র কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া আওয়ামী লীগ নেতৃবৃন্দের ভিডিও কনফারেন্সে আলোচনার সময় চট্টগ্রামে কিট সংকটের বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন এবং চট্টগ্রামে পর্যাপ্ত করোনা টেস্ট কিট সরবরাহের জন্য স্বাস্থ্য বিভাগকে অনুরোধ জানিয়েছিলেন।

এ বিষয়ে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল  বলেন, আমি কালকেই (বুধবার) স্বাস্থ্য বিভাগের ডিজির সাথে কথা বলেছি এক্সটেনশন কিটের বিষয়ে। উনি সর্বাধিক গুরুত্ব দিয়ে বৃহস্পতিবার দুপুরের মধ্যে এই কিটগুলো দেওয়ার ব্যবস্থা করেছেন। জরুরি কাজ থাকায় আমি চট্টগ্রামে এগুলো নিয়ে যেতে পারছি না। তাই রিসিভ করে ব্যক্তিগত গানম্যানকে সঙ্গে দিয়ে কিটগুলো চট্টগ্রামে পাঠানোর ব্যবস্থা করেছি। কিটগুলোর প্রয়োজনীয় সুরক্ষা দিয়েই আমার গাড়িতে তোলা হয়েছে। আজ (বৃহস্পতিবার) রাতের মধ্যেই এগুলো চট্টগ্রামে বিআইটিআইডি’র ল্যাবে পৌঁছে যাবে।

স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) করোনা সংক্রান্ত কমিটির বিভাগীয় সমন্বয়ক ডা. মিনহাজুর রহমান বলেন, কিটগুলো ব্যবস্থা হয়েছে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার ব্যক্তিগত চেষ্টায়। শিক্ষা উপমন্ত্রীর গাড়িতেই সড়ক পথে এসব কীট আসছে। রাত সাড়ে ১০টা নাগাদ পৌঁছাবে বলে আশা করছি। এবার চট্টগ্রামে ১৯২০টি কীট দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

আরও পড়ুন

সর্বশেষ