মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনচট্টগ্রামে ভূমিকম্প অনুভূত

চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত

করোনা দুর্দিনের মধ্যে চট্টগ্রামে বৃহস্পতিবার বিকালে ভূমিকম্প অনুভূত হয়েছে। এ সময় আতংকিত লোকজন ঘর ছেড়ে রাস্তায় নেমে আসে।

করোনা সতর্কতা হিসাবে সরকারি সাধারণ ছুটি ও অঘোষিত লকডাউন থাকায় বেশিরভাগ মানুষ ছিল বাড়িঘরে।

ভূ-কম্পনে কোথাও ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ১৬ এপ্রিল বিকেল ৫টা ৪৭ মিনিটের দিকে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে এই ভূমিকম্প অনুভূত হয়েছে। । চট্টগ্রামের আবহাওয়া বিভাগ ভূমিকম্প অনুভুত হওয়ার কথা স্বীকার করলেও তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি।

তবে ভলকানো অ্যান্ড আর্থকোয়েক ওয়েবসাইটের তথ্য মতে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৯। যার উৎপত্তি স্থল বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে।

ভূমিকম্প অনুভূত হওয়ার বিষয়টি জানিয়েছেন পাশের পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি ও বান্দরবানের বাসিন্দারাও।

প্রসঙ্গত, বৃহস্পতিবার বেলা ১২টা ৫৫ মিনিট নাগাদ পূর্ব নেপালে মাঝারি মাপের কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৪.৭। রাজধানী কাঠমান্ডু থেকে ১২০ কি.মি. পূর্বে সিন্ধুপালচক জেলায় কম্পনের উত্‍পত্তিস্থল ছিল বলে জানা গেছে।

আরও পড়ুন

সর্বশেষ