বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ হৃদরোগে আক্রান্ত হয়েছেন। তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার দুপুরে সুপিম কোর্টে তার চেম্বারে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েন তিনি।
ব্যারিস্টার মওদুদের ব্যক্তিগত সহকারী শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুপুরের দিকে স্যারের হঠাৎ করে বুকে প্রচণ্ড ব্যথা অনুভুত হয় এবং মাথা ঘুরায়। তখন ইউনাইটেড হাসপাতালে খবর দিলে একজন ডাক্তার এসে স্যারকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেয়।




