রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েকচিপাতার ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও শিশু-কিশোর সমাবেশ অনুষ্ঠিত

কচিপাতার ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও শিশু-কিশোর সমাবেশ অনুষ্ঠিত

২৭ সেপ্টেম্বর ২০১৯ শুক্রবার বিকেল ৫টায় ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তন, ঢাকায় শিশু-কিশোর মূখপত্র কচিপাতার প্রতিষ্ঠাবার্ষিকী ও শিশু-কিশোরদের সমাবেশ অনুষ্ঠিত হলো। লেখক মো: সামছুল হকের সভাপতিত্বে উদ্বোধক ছিলেন ভাষাসৈনিক রওশন আরা বাচ্চু। প্রধান অতিথি হিসেবে ছিলেন সাবেক মন্ত্রী ও বরেণ্য সাংবাদিক সৈয়দ দীদার বখ্ত। বিশেষ অতিথিবৃন্দ ছিলেন উপাধ্যক্ষ আঞ্জুমান আরা, উপদেষ্টা কচিপাতা ম্যাগাজিন, লেখক মহিউদ্দিন আকবর, উপদেষ্টা, কচিপাতা ম্যাগাজিন, ড. মোঃ শাহজাহান, উপদেষ্টা কচিপাতা ম্যাগাজিন, ইঞ্জিনিয়ার শাফকাৎ আলম, উপদেষ্টা কচিপাতা ম্যাগাজিন, গীতিকার এম আর মনজু ও অভিনেতা এবিএম সোহেল রশিদ। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিশ্ব পর্যটক এলিজা বিনতে এলাহী। শিশু বক্তা হিসেবে বক্তব্য রাখে জাতীয় শিশু-কিশোর প্রতিযোগিতা ২০১৮ তে চ্যাম্পিয়ন সমৃদ্ধা শামস। স্বাগত বক্তব্য রাখেন আলেয়া বেগম আলো, সম্পাদক ও প্রকাশক, কচিপাতা ম্যাগাজিন। সঞ্চালনায় ছিলেন এবিএম সোহেল রশিদ, মানসুর মুজাম্মিল ও আসমা আক্তার মৌসুমী।

আরও পড়ুন

সর্বশেষ