রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনসাম্প্রদায়িক সম্প্রীতি এ দেশের সুমহান ঐতিহ্য : ভূমিমন্ত্রী

সাম্প্রদায়িক সম্প্রীতি এ দেশের সুমহান ঐতিহ্য : ভূমিমন্ত্রী

আনোয়ারায় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন, হাজার বছর ধরে নানা জাতি-ধর্মের মানুষ এই ভূখণ্ডে মিলে মিশে বসবাস করে আসছে। সাম্প্রদায়িক সম্প্রীতি এ দেশের সুমহান ঐতিহ্য। বাংলাদেশের পরিচিতি মূলত সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে। এ দেশের মানুষ ধার্মিক বলেই ভিন্ন ধর্মাবলম্বীদের প্রতি সহনশীলতার আদর্শ মূর্তমান। শুক্রবার উপজেলা সদরের একটি সামাজিক কেন্দ্রে উপজেলা পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।71050170_773383553112314_4069450301432659968_n

সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যকে অব্যাহত রাখতে সকলকে এগিয়ে আসার আহবান জানিয়ে ভূমিমন্ত্রী বলেন, ইসলাম কখনও কোন ধরনের সহিংসতা, হানাহানি ও অন্যায় কর্মকাণ্ড সমর্থন করে না। বরংimageইসলামী রাষ্ট্রে সংখ্যালঘুদের সর্বোচ্চ নিরাপত্তা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। কেউ যদি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায়, তাহলে তা কখনও বরদাশত করা হবে না।

ভূমিমন্ত্রী আরও বলেন, এ দেশে বিএনপি-জামায়াত জোট হিন্দু সম্প্রদায়ের ওপর এমননি পীড়ন চালায় যে, তাদের অনেকেই দেশ ত্যাগে বাধ্য হয়। তারা ধর্ষণ, লুটপাট, অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চক্রান্ত করেছিল। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ফিরিয়ে আনে। বিশ্বে বাংলাদেশকে সম্প্রীতির মডেল হিসেবে দাঁড় করাতে হলে শান্তি ও সৌহার্দ্যরে বন্ধনকে সুদৃঢ় করতে হবে।

আনোয়ারা উপজলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক দোলন মজুমদারের সভাপতিত্বে উদ্বোধক ছিলেন এসএনডি মজুমদার ফাউন্ডেশনের চেয়ারম্যান দিলীপ কুমার মজুমদার, মুখ্য আলোচক ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল কুমার পালিত। প্রধান বক্তা ছিলেন উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম.এ মান্নান চৌধুরী, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য এস.এম আলমগীর চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.এ মালেক, আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ, পূজা উদ্যাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট. নিতাই প্রসাদ ঘোষ, অ্যাডভোকেট চন্দন বিশ্বাস, পূজা উদ্যাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য ও উপজেলা ভাইস চেয়ারম্যান মৃণাল কান্তি ধর প্রমুখ।

আরও পড়ুন

সর্বশেষ