সিলেটে ব্রাক ব্যাংকের কোটি টাকা ছিনতাইয়ের ঘটনায় সুনামগঞ্জ থেকে হাসানুজ্জামান ইস্পাহানি (২৮) নামে এক শীর্ষ সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ।
গতকাল রোববার ভোর রাতে শহরের আরপনিনগর এলাকা থেকে তাকে আটক করা হয়। সে আরপিননগর এলাকার আবুল মিয়ার ছেলে।
সুনামগঞ্জ সদর থানার ওসি এনামুল হক জানান, ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সিলেটের দক্ষিণ সুরমা থানা ও সুনামগঞ্জ সদর থানার পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে তাকে আটক করে।
তিনি জানান, ইস্পাহানি শহরের তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী, তার বিরুদ্ধে থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে।