আগামীকাল ১ জুলাই, ১ জুলাই দেশের কোনও ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে কোনও ধরনের লেনদেন হবে না। এ দিন ব্যাংক হলিডে। দেশের ব্যাংক ও নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানগুলো (এনবিএফআই) জুলাই টু জুন সময়কালকে হিসাববছর হিসেবে অনুসরণ করে। তাই রোববার ৩০ জুন ব্যাংকগুলোর অর্ধবার্ষিক হিসাব শেষ হয়েছে। আগামীকাল ১ জুলাই ব্যাংক ও এনবিএফআই এর কর্মকর্তারা অর্ধবার্ষিক হিসাব-নিকাশ চূড়ান্ত করার কাজে ব্যস্ত থাকবেন। এ কারণে এ দিন লেনদেন পরিচালনা করা কঠিন। তাই প্রতি বছর ১ জুলাই ব্যাংক ও এনবিএফআইয়ে সব ধরনের লেনদেন বন্ধ থাকে।
তবে লেনদেন বন্ধ থাকলেও ব্যাংকের প্রধান কার্যালয় ও শাখাগুলোতে কর্মকর্তা-কর্মচারিরা উপস্থিত থাকবেন। তারা হিসাব চুড়ান্ত করার কাজে যুক্ত হবেন। এ সময় নিরাপত্তার স্বার্থে মূল গেট বন্ধ থাকার সম্ভাবনাই বেশি।




