রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়সীমানা না থাকায় ছড়িয়ে পড়ছে রোহিঙ্গারা

সীমানা না থাকায় ছড়িয়ে পড়ছে রোহিঙ্গারা

সীমানা প্রাচীর না থাকায় রোহিঙ্গাদের ছড়িয়েপড়া ঠেকানো কঠিন হয়ে যাচ্ছে; বললেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিকেলে রাজধানীর বাসাবোর ধর্মরাজিক বৌদ্ধবিহারে শরণংকর থের’র সম্বর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা জানান মন্ত্রী।

রোহিঙ্গারা দেশের ভেতরে ছড়িয়ে পড়ছে সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে মন্ত্রী আরও বলেন, ‘প্রাচীর বা কাটাতারের বেড়া কিছুই নেই। সে জন্য তারা যত্র তত্র, যে কোন জায়গা দিয়ে বেরিয়ে যেতে পারে। তারা এটারই সুযোগ নিচ্ছে। আমাদের নিরাপত্তা বাহিনী যাদের সন্ধান পাচ্ছে, তাদেরকে আবার ক্যাম্পে ফেরত নিচ্ছে।’

রাজধানীর খিলক্ষেত মধ্যপাড়ার একটি বাসা থেকে আটক হওয়া ২৬ জন রোহিঙ্গা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘শিগগিরই আটকদের ক্যাম্পে পাঠানো হবে। রোহিঙ্গা ইস্যুতে সতর্ক আছে সরকার। আইনশৃঙ্খলা বাহিনীও তৎপর রয়েছে।

রোহিঙ্গা প্রত্যাবাসন প্রসঙ্গে তিনি বলেন, রাখাইনে জাতিগত নিধনের শিকার হয়ে জীবন বাঁচাতে পালিয়ে আসা রোহিঙ্গাদের মিয়ানমারে ফেত পাঠাতে বাংলাদেশকে সহায়তা করবে চীন। রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে সরকারি পর্যায়ে শুরু থেকেই চলছে কূটনৈতিক তৎপরতা। ইতিমধ্যে চীনা স্বরাষ্ট্রমন্ত্রীর এ বিষয়ে তিনি বৈঠক করেছেন বলেও জানান।

আরও পড়ুন

সর্বশেষ