শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদআরো খবর......ক্ষিলক্ষেত-কুড়িল এলাকায় বিক্ষোভ করছে আন্দোলনরত শ্রমিকরা

ক্ষিলক্ষেত-কুড়িল এলাকায় বিক্ষোভ করছে আন্দোলনরত শ্রমিকরা

ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)

মঙ্গলবার সকালেও কাজে যোগ না দিয়ে ন্যূনতম আট হাজার টাকা মজুরির দাবিতে বিক্ষোভ করছে আন্দোলনরত শ্রমিকরা। এ সময় তারা রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় সড়ক অবরোধ করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ক্ষিলক্ষেত-কুড়িল এলাকার চার-পাঁচটি কারখানার কয়েক হাজার কর্মী সড়কে নেমে এসে বিক্ষোভ শুরু করে। তারা কুড়িল ফ্লাইওভারের নিচে একটি অংশে অবস্থান নিলে এক পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে পুলিশ তাদের ধাওয়া দিলে শ্রমিকরা প্রগতি সরণির অন্য অংশে সরে যায়। বিক্ষোভের এক পর্যায়ে কিছু শ্রমিক একটি কারখানার দিকে ঢিল ছুড়ে কাচ ভাংচুরের চেষ্টা চালায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

ন্যূনতম মজুরি আট হাজার টাকা নির্ধারণের দাবিতে গত চার দিন ধরে ঢাকা, সাভার, গাজীপুর, নারায়ণগঞ্জসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ-ভাংচুর চালিয়ে আসছে পোশাক শ্রমিকরা। এই প্রেক্ষাপটে সোমবার সোমবার মালিক ও শ্রমিক নেতাদের নিয়ে সচিবালয়ে দুই দফা বৈঠক করে রাজপথে জ্বালাও-পোড়াও বাদ দিয়ে শ্রমিকদের মঙ্গলবার থেকে কাজে যোগ দেয়ার আহ্বান জানান গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদের আহ্বায়ক নৌমন্ত্রী শাজহান খান। শ্রমিকদের দাবির বিষয়ে তিনি বলেন, সভায় নির্ধারিত সময়ের আগে মজুরি বোর্ড বাস্তবায়নের পরামর্শ দেয়া হয়েছে। আগামী ২৩ ডিসেম্বর মজুরি বোর্ড বাস্তবায়নের শেষ সময়।

আরও পড়ুন

সর্বশেষ