রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনপাঠাগার হলো জ্ঞানের ভান্ডার, পাঠক তৈরির গুরুত্বপূর্ণ উৎস : হুইপ সামশুল হক

পাঠাগার হলো জ্ঞানের ভান্ডার, পাঠক তৈরির গুরুত্বপূর্ণ উৎস : হুইপ সামশুল হক

mp patiya dসংসদের হুইপ সামশুল হক চৌধুরী বলেছেন, পাঠাগার হলো জ্ঞানের ভান্ডার, পাঠক তৈরির গুরুত্বপূর্ণ উৎস। বই পড়ার অভ্যাস অনেক বদভ্যাস প্রতিহত করে। জানার যেমন কোনো শেষ নেই, তেমনি পড়ারও কোনো শেষ নেই। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে, বর্তমানে নানা কারণে ছাত্র-ছাত্রীদের মধ্যে বই পড়ার প্রবণতা কমে গেছে। শিশুদের মধ্যে শিশুকাল থেকে বই পড়ার অভ্যাস গড়ে তোলা প্রয়োজন। আর এই মহৎ উদ্দেশ্য সফল করতে প্রতিটি এলাকায় পাঠাগার গড়ে তোলা প্রয়োজন। নতুন প্রজন্মের কাছ থেকে সৃজনশীল ও মননশীল কিছু আশা করতে হলে পাঠাগারের বিকল্প নেই। ছনহরা ইউনিয়নের চাটারা গ্রামের গুণী ব্যক্তি পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমেশ চন্দ্র গুপ্ত ও ফনীন্দ্র লাল মল্লিকের স্মৃতি ধরে রাখতে রমেশ-ফণীন্দ্র পাঠাগারের যে যাত্রা শুরু হতে যাচ্ছে তা আসলেই প্রশংসনীয়। শিক্ষক রমেশ বাবু পটিয়া হাই স্কুল থেকে জমি দেওয়াতে পটিয়া সরকারি কলেজ সৃষ্টি হয়েছে। পটিয়ার মহকুমার ক্ষেত্রেও শিক্ষক রমেশ বাবুর ভূমিকা চিরস্মরণীয়। এ ধরনের গুণী ব্যক্তিদের স্মৃতি ধরে রাখতে হবে। পটিয়াতে একটি পূর্ণাঙ্গ পাঠাগার হিসেবে গড়ে তুলতে এ পাঠাগারটিতে বইসহ সব ধরনের সহযোগিতা করা হবে। এ পাঠাগারটিতে জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকা সরবরাহ, প্রকল্প থেকে দুইটি সোলার লাইটের ব্যবস্থার আশ্বাসও দেন। এতে করে এলাকার মানুষের মাঝে পত্রিকার পাঠক সৃষ্টি হবে। ১৬ মার্চ উপজেলার ছনহরা ইউনিয়নের চাটারা গ্রামের রমেশ-ফণীন্দ্র স্মৃতি পাঠাগারের নাম ফলক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

চট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটির চেয়ারম্যান স্বপন কুমার মল্লিকের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, দৈনিক আজাদীর সিনিয়র সহ সম্পাদক খোরশেদুল আলম, দৈনিক সমকালের ডিজিএম সুজিত কুমার দাশ, সাবেক ইউপি চেয়ারম্যান ও লাল পতাকা সম্পাদক বদিউল আলম চৌধুরী, সমাজসেবক মুরালী মোহন বিশ্বাস, অ্যাডভোকেট রঞ্জিত মিত্র, সুধীর দাশ, পটিয়া স্কুলের প্রাক্তন ছাত্র মহিউদ্দিন বকুল, সাংবাদিক আহমদ উল্লাহ, ছনহরা ষোড়শী বালা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ওসমান আলমদার, প্রধান শিক্ষক আবদুল গনি, সাবেক ইউপি সদস্য প্রফুল্ল মিত্র, ইউপি সদস্য রফিক, মুসলিম উদ্দিন, আবু তাহের, নেজাম উদ্দিন, আবু বক্কর, আলমগীর, নিডেক্স প্রিন্টিংয়ের এমডি রতন মল্লিক, ভাস্কর দাশ, বাবু মল্লিক প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন দক্ষিণ চাটারা পূজা কমিটির সভাপতি সুমন ঘোষ, সাধারণ সম্পাদক রুপক মল্লিক। প্রেস বিজ্ঞপ্তি।

আরও পড়ুন

সর্বশেষ