ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)
রাজধানীর বাড্ডা থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফাকে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করেছে সন্ত্রাসীরা। শুক্রবার রাত ৮ টার দিকে এ ঘটনা ঘটে।
উত্তর বাড্ডার সবজি হোটেলের সামনে স্থানীয় বিএনপির-জামায়াত সমর্থক হিসাবে পরিচিত সেন্টু, লাবলু, পিন্টু ও বাবলুসহ ১০/১২ জন গোলাম মোস্তফাকে মারপিট করে। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করে পালিয়ে যায় তারা। আহত অবস্থায় তাকে উত্তর বাড্ডা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নতর চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।




