গণমানুষের অধিকার আদায়ের লক্ষে গঠিত এবং মুক্তিযুদ্ধের স্বপক্ষের রাজনৈতিক দল তৃণমূল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এর ১ম জাতীয় কাউন্সিল-২০১৮ অধিবেশন ২৮ সেপ্টেম্বর শুক্রবার বিকাল সাড়ে ৪ টায় ঢাকাস্থ জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। এ অধিবেশনে তৃণমূল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন তৃণমূল এনডিএম এর চেয়ারম্যান খোকন চৌধুরী প্রধান অতিথির বক্তব্য রাখেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি “নিপীড়িত জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাওয়ার আহবান জানান। আজ বঙ্গবন্ধু কন্যা, জননেত্রী প্রধানমন্ত্রীর শুভ ৭২তম জন্মদিন আজ সেই শুভ জন্মদিনে আমাদের তৃণমূল এনডিএম প্রতিষ্ঠা লাভ করেছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্ম দিনে যে সংগঠনের জন্ম হয়েছে সেই সংগঠন বাঙালীর মুক্তি আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করে তৃণমূল এনডিএমের চেয়ারম্যান খোকন চৌধুরী। তিনি ১ম কাউন্সিলে আরো বলেন, আমাদের তৃণমূল নেতাদের ঐক্যবদ্ধ হয়ে দেশ গঠনে আত্ম নিয়োগ করতে হবে। জঙ্গীবাদ এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। যাতে আমাদের দেশকে তলাবিহীন জুড়িতে রূপান্তর করতে না পারে সেই ব্যাপারে সকলকে সজাগ থাকতে হবে। এই কাউন্সিলে সারা বাংলাদেশের ২৮ থেকে ৩৫ টি জেলা প্রতিনিধিরা যোগ দিয়ে সংগঠনকে এগিয়ে নেয়ার ঘোষণা দেন। সংগঠনের মহাসচিব এডভোকেট কাইসারুল ইসলাম সংগঠনের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের অনুরোধ জানিয়েছেন। উক্ত ১ম কাউন্সিল অধিবেশনে দেশের জাতীয় নেতৃবৃন্দসহ বিশিষ্টজনরা উপিস্থত থেকে বক্তব্য রাখেন। এডভোকেট কায়সারুল ইসলামের সভাপতিত্বে এবং মো. আলী ও মোস্তাফিজুর রহমান পিজার পরিচালনায় বক্তব্য রাখেন রুহুল আমিন বাবুল, ফরিদা আকতার, ইকবাল হোসেন, নুরুল ইসলাম চৌধুরী, আবুল বশর চৌধুরী, মো. আবছার উদ্দিন, আমির হোসেন, একরামুল হক চৌধুরী, মো. রফিকুল ইসলাম, সিরাজুন নূর বেগম, মো. শহিদুল্লাহ, আবদুল মোতালেব, আলহাজ্ব এম এ হালিম রাজ, এ কে এম ফয়েজ উদ্দিন, কামরুল হাসান (শামীম), এডভোকেট সাইদুল হক বুলবুল, নুরুল হক সবুজ, কামাল উদ্দিন, মোহাম্মদ আলী, রাজ্জাকুল হাংয়দার, আবদুস সোবহান, মো. সুমন, আফসার উদ্দিন বিপ্লব, সৌরভ কান্তি দত্ত, মো. ওবায়দুল্লাহ, মো. সেলিম উল্লাহ, হুমায়ুন কবীর ভূইয়া, লালন মিয়া, মো. রুবেল, আবদুস সালাম, আলতাফ হোসেন, এহসানুল করিম চৌধুরী, আবদুর আউয়াল, আরিফুল ইসলাম, এস এম শুভ, জাহিদ হোসেন, আমিনুর রহমান, নুরুল ইসলাম, মীর আবদুর রায়হান, আবদুল্লাহ আল নোমান, মো. মোস্তফা, সুমন রেজা, রিনা জামান, উর্মি জামান, জামাল উদ্দিন, মিজানুর রহমান, সাব্বির আহমদ প্রমুখ। কাউন্সিল শেষে তৃণমূল এনডিএমের চেয়ারম্যান খোকন চৌধুরী জাতীয় কমিটির নাম ঘোষণা করেন এবং পূর্ণাঙ্গ কমিটি ৩/ ৪ দিনের মধ্যে প্রকাশ হবে বলে ঘোষণা দেন।



