শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদজাতীয়কাদের মোল্লার আপিলের রায় মঙ্গলবার

কাদের মোল্লার আপিলের রায় মঙ্গলবার

আদালত প্রতিনিধিঃ (বিডি সময় ২৪ ডটকম)

মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার আপিলের রায় ঘোষণা করা হবে আগামীকাল মঙ্গলবার।

সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার একেএম শামসুল ইসলাম রায় ঘোষণার বিষয়টি নিশ্চিত করেন। আজ সোমবার রায়কে কেন্দ্র করে সুপ্রিম কোর্ট ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুানাল এলাকায় রাখা হয় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। সকাল থেকে ওই এলাকা ঘিরে থাকতে দেখা যায় পুলিশ, র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্য। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর রায় নিয়ে করা আপিল শুনানি শেষ হওয়ায় গত ২৩ জুলাই যে কোনো দিন এ আপিল মামলার রায় ঘোষণা করা হবে জানিয়ে মামলাটি অপেক্ষমাণ (সিএভি) রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রায় ৫৬ দিন মামলাটি অপেক্ষমান থাকার পর অবশেষে রায় ঘোষণা করা হচ্ছ। উভয়পক্ষের শুনানি শেষে গত ২৩ জুলাই এ মামলার রায়ের জন্য অপেক্ষমান রাখা হয়।

আরও পড়ুন

সর্বশেষ