রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়মেট্রোসেম ¯েপশালের মোড়ক উন্মোচন

মেট্রোসেম ¯েপশালের মোড়ক উন্মোচন

metrocem coxsbazarদেশের নির্মাণ শিল্পে নতুন মাত্রা যোগ করতে বাজারে এলো “মেট্রোসেম ¯েপশাল” সিমেন্ট। শনিবার কক্সবাজারের কক্স টুডে হোটেলে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে মেট্রোসেম ¯েপশালের  মোড়ক উন্মোচন করেন মেট্রোসেম সিমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ শহীদ উল্লাহ।  এসময় উপস্থিত ছিলেন মেট্রোসেম সিমেন্টের পরিচালক মো. আসাদ উল্লাহ্, পরিচালক মো. রফিক উল্লাহ্, জিএম মোবারক আলী ভূঁইয়া, জিএম কাজী শামীম হাসান, ডিজিএম সৈয়দ ইফতেখার আলী, ডিজিএম মোঃ আবু বকর সিদ্দিক অন্যান্য কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে মনোমুগ্ধকর লেজার শো’র মাধ্যমে মেট্রোসেম ¯েপশাল ব্যাগ এর মোড়ক উন্মোচনের পাশাপাশি মেট্রোসেম-এর নতুন টিভি বিজ্ঞাপন ও  এভি প্রদর্শিত হয়।

পরে এক আলোচনায় মেট্রোসেম সিমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ শহীদ উল্লাহ  বলেন, ভোক্তা পর্যায়ে মানস¤পন্ন নির্মাণ সামগ্রী তুলে দিতে মেট্রোসেম বদ্ধপরিকর, এরই ধারাবাহিকতায় মেট্রোসেম পণ্য সম্ভারে যুক্ত হলো নতুন পণ্য মেট্রোসেম ¯েপশাল। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, মজবুত ও দৃঢ় নির্মাণের অঙ্গিকারপূরণ করে কলাম, বিম ও ছাদ নির্মাণে বিশেষভাবে প্রস্তুত মেট্রোসেম ¯েপশাল ভোক্তাদের আস্থা ও বিশ্বাস ধরে রাখতে সক্ষম হবে।

দেশব্যাপী আয়োজিত মেট্রোসেম প্রমোশনাল ক্যা¤েপইন “চলো না ঘুরে আসি” বিজয়ী নেটওয়ার্ক পার্টনারদের অংশগ্রহণে “চলো না ঘুরে আসি” অনুষ্ঠানে সেরা তিন বিক্রয় প্রতিনিধি এবং সেরা তিন নেটওয়ার্ক পার্টনারদের হাতে ক্রেস্ট তুলে দেন মেট্রোসেম সিমেন্টের এমডি মুহাম্মদ শহীদ উল্লাহ্।

আরও পড়ুন

সর্বশেষ