লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ব্যানকন-৯ (ইউনিফিল) এ যোগ দেওয়ার উদ্দেশে বাংলাদেশ নৌবাহনীর ৮০ সদস্যের দ্বিতীয় গ্রুপ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছেন। ১৬ জুলাই দিনগত রাতে তার বিমানবন্দর ত্যাগ করেন। নৌসদস্যরা লেবাননে মোতায়েন করা নৌবাহিনী জাহাজে ‘বিজয়’ যোগদান করবেন।
মঙ্গলবার (১৭ জুলাই) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রাম ত্যাগের সময় কমান্ডার চিফ স্টাফ অফিসার টু চট্টগ্রাম নৌঅঞ্চল ক্যাপ্টেন এম আবদুস সামাদ লেবাননগামী নৌসদস্যদের বিদায় জানান। এসময় নৌবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা ও লেবাননগামী নৌসদস্যদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এরআগে গত ০৮ জুলাই ৩০ জন নৌসদস্যের প্রথম গ্রুপটি লেবাননে গমন করেন।




