শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনকারাবন্দী খালেদার মুক্তির দাবিতে নগর বিএনপির প্রতীকী অনশন

কারাবন্দী খালেদার মুক্তির দাবিতে নগর বিএনপির প্রতীকী অনশন

কারাবন্দী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকি‍ৎসা ও মুক্তির দাবিতে নগরের কাজীর দেউড়িস্থ বিএনপির কার্যালয়ে  প্রতীকী অনশন কর্মসূচি চলছে। ০৯ জুলাই সকাল ১০টা থেকে এ প্রতীকী অনশন কর্মসূচি শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত। এ কর্মসূচি উপলক্ষে সোমবার সকাল থেকেই নগরের বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে নাসিমন ভবনের সামনে জড়ো হতে থাকেন। ইতিমধ্যে শতাধিক নেতাকর্মী উপস্থিত হয়েছেন। নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়নসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এ প্রতীকী অনশন কর্মসূচিতে উপস্থিত রয়েছেন।

আরও পড়ুন

সর্বশেষ