শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনচট্টগ্রামে বেসরকারি হাসপাতালে ধর্মঘট স্থগিত

চট্টগ্রামে বেসরকারি হাসপাতালে ধর্মঘট স্থগিত

চট্টগ্রামে বেসরকারি হাসপাতাল মালিক সমিতির ডাকা ধর্মঘট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। ৯ জুলাই দুপুরে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন বেসরকারি হাসপাতাল মালিক সমিতির সাধারণ সম্পাদক ডা. লিয়াকত আলী। প্রশাসনের আশ্বাসে এবং জনদুর্ভোগের কথা বিবেচনা করে ধর্মঘট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে বলে জানান ডা. লিয়াকত।

প্রশাসন কী আশ্বাস দিয়েছে জানতে চাইলে এ চিকিৎসক বলেন, চিকিৎসক ও হাসপাতাল-ক্লিনিকগুলো যে সব দাবি জানিয়েছে তা বিবেচনার করার আশ্বাস দিয়েছে প্রশাসন। এ কারণে এবং রোগীদের দুর্ভোগের কথা বিবেচনা করে তারা আপাতত ধর্মঘট স্থগিত করা হলো। ৮ জুলাই চট্টগ্রামের বেসরকারি ম্যাক্স হাসপাতালে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এ অভিযানের প্রতিবাদে ধর্মঘটের ডাক দেয় বেসরকারি হাসপাতাল মালিক সমিতি।

র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত ম্যাক্স হাসপাতালে  অনিয়ম-অসঙ্গতি খুঁজে পায় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এর পরিপ্রেক্ষিতে হাসপাতালটিকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া ত্রুটি সংশোধনে ১৫ দিন সময়ও বেঁধে দেওয়া হয়। এর আগে গত ২৯ জুলাই ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় চট্টগ্রামের সাংবাদিক রুবেল খানের আড়াই বছর বয়সী মেয়ে রাইফা খান। ভুল চিকিৎসায় ও চিকিৎসকদের অবহেলায় রাইফার মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন তার স্বজনরা। এই অভিযোগের ভিত্তিতে আন্দোলনে নামের চট্টগ্রামের সর্বস্তরের সাংবাদিক। পরে সিভিল সার্জনকে প্রধান করে পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। পাঁচদিন তদন্ত শেষে প্রতিবেদন দেয় কমিটি। সেখানে বলা হয়, রাইফার মৃত্যুতে চিকিৎসকদের অবহেলা দায়ী।

আরও পড়ুন

সর্বশেষ