প্রাইম ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ সম্প্রতি পর্ষদের ৪৭৯ তম সভায় সর্বসম্মতভাবে আজম জে চৌধুরীকে আগামী দুই বছরের জন্য চেয়ারম্যান নির্বাচিত করেছে, যা ১লা জুন ২০১৮ থেকে কার্যকর।
জনাব চৌধুরী বাংলাদেশ এনার্জি কোম্পানীজ এসোসিয়েশন (BECA) এর প্রেসিডেন্ট এবং বাংলাদেশ এলপিজি অপারেটরস্ এসোসিয়েশন (LOBA) এর ভাইস প্রেসিডেন্ট। তিনি বাংলাদেশ এসোসিয়েশন অফ পাবলিকলি লিস্টেড কোম্পানীজ (BAPLC) এর প্রেসিডেন্ট এবং সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (CDBL) পরিচালক। জনাব চৌধুরী ২০১২ সাল হতে বাংলাদেশ ওশান গোয়িং শিপ ওনার্স এসোসিয়েশন এর প্রেসিডেন্ট। তিনি বর্তমানে কুর্মিটোলা গলফ ক্লাবের অডিট ও ফাইনান্স কমিটিরও চেয়ারম্যান। এছাড়াও (২০০১-২০০৫) পর্যন্ত তিনি গ্রীন ডেল্টা ইন্সুরেন্স কোম্পানী লিমিটেডের চেয়ারম্যান ছিলেন। তাঁর ব্যবসায়িক এবং সামাজিক সুখ্যাতির কারণে হাঙ্গেরীয় সরকার তাঁকে বাংলাদেশে অনারারী কনসাল অব হাঙ্গেরী নিযুক্ত করেছে।




