মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এবং বিকাশ লিমিটেড এর মধ্যে আজ একটি চুক্তি সই হয়েছে। মার্কেন্টাইল ব্যাংকের পক্ষে উপব্যবস্থাপনা পরিচালক আদিল রায়হান এবং বিকাশ লিমিটেডের পক্ষে চীফ ফাইন্যান্সিয়াল অফিসার মঈনুদ্দীন মোহাম্মদ রাহগীর চুক্তিটি সই করেন। এ চুক্তির মাধ্যমে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড বিকাশ লিমিটেড-কে ‘ক্যাশ ম্যানেজমেন্ট’ সেবা প্রদান করবে।
ব্যাংকের প্রধান কার্যালয়ের
বোর্ডরুমে আয়োজিত চুক্তি-সই অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও কাজী মসিহুর রহমান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকদ্বয় মো. কামরুল ইসলাম চৌধুরী ও মতিউল হাসান, উপব্যবস্থাপনা পরিচালকদ্বয় জি.ডব্লিউ.এম. মোর্তজা ও মো. জাকির হোসাইন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও উত্তরা শাখার প্রধান ফরিদ আহমেদ, এবং বিকাশ লিমিটেড-এর চীফ এক্সিকিউটিভ অফিসার কামাল কাদীরসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।




