রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদআরো খবর......কেএফসি রেস্টুরেন্টে ভাংচুর

কেএফসি রেস্টুরেন্টে ভাংচুর

ঢাকার ধানমন্ডিতে অবস্থিত কেএফসি রেস্টুরেন্টের কর্মকর্তাদের অসৌজন্যমূলক ব্যবহারে ক্ষিপ্ত হয়ে ক্রেতারা ভাংচুর চালিয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, কেএফসিতে খেতে আসা জনি নামের এক ক্রেতার সঙ্গে রেস্টুরেন্টের এক কর্মকর্তা খারাপ আচরণ করে। ক্রেতা তখন না খেয়ে বেরিয়ে এসে রেস্টুরেন্টে ইট ছুড়ে মারে। এ সময় কেএফসির নিরাপত্তারক্ষীরা জনিকে লাঞ্ছিত করে। এতে জনির সঙ্গে আরও কয়েকজন ক্রেতা যোগ দেয়। এ খবর পেয়ে স্থানীয় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ছুটে এসে কেএফসি ভাংচুরের চেষ্টা করে। টহলরত পুলিশ এসে ছাত্রদেরকে বাধা দেয়।

খারাপ ব্যবহারের শিকার ক্রেতা জনি ধানমন্ডি থানায় কেএফসির নামে মামলা করতে গেছে বলে জানা গেছে।

আরও পড়ুন

সর্বশেষ