রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদআরো খবর......সিরিয়ায় হামলা হলে ওবামার মেয়েকে ধর্ষণ

সিরিয়ায় হামলা হলে ওবামার মেয়েকে ধর্ষণ

ইন্টারন্যাশনাল ডেস্কঃ (বিডি সময় ২৪ ডটকম)

সিরিয়ায় হামলা চালালে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার মেয়েকে অপহরণ ও ধর্ষণের হুমকি দিয়েছেন আলিরেজা ফোরগানি। তিনি ইরানের দক্ষিণাঞ্চলীয় খিশ প্রদেশের সাবেক গভর্নর ও দেশটির বিপ্লবী সেনাবাহিনীর সমর বিশেষজ্ঞ। সিরিয়ায় হামলার সঙ্গে সঙ্গে বিশ্বব্যাপী মার্কিন নাগরিকদের গণ-অপহরণ ও হত্যার হুমকিও দিয়েছেন তিনি।

শুক্রবার ওয়াশিংটন ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ডেইল কলার জানিয়েছে, সম্প্রতি ইরানের সেনাবাহিনীর বিশেষ ইউনিট ‘রেভোল্যুশনারি গার্ডস কুদস ফোর্স’র পক্ষ থেকে ওবামা প্রশাসনের প্রতি হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, সিরিয়ায় হামলার মাত্র ২১ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্রের সকল মন্ত্রী, দূত, সামরিক কমান্ডারদের পরিবারের সদস্যরা অপহৃত হবে। সেই সাথে অপহরণের মাত্র ১৮ ঘণ্টা পর তাদের অঙ্গহানির ভিডিও প্রকাশ করা হবে।

এমন পরিণতি ভেবে ওবামা বোকার মতো কাজ করবেন না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

সংবাদ মাধ্যম ডেইলি কলার আরও জানায়, এ ব্যাপারে ইরান সমর্থিত ইরাকের শিয়া সংগঠনগুলোর কাছে সতর্কবার্তা পাঠানো হয়েছে। বার্তায় সিরিয়ার বিরুদ্ধে হামলার পর যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যেকোনো ধরনের জবাব দেয়ার জন্য প্রস্তুত থাকতে নির্দেশনা দেয়া হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের উদ্ধৃতি দিয়ে ডেইলি কলার জানিয়েছে, ইরাকের মার্কিন দূতাবাসই হামলার অন্যতম লক্ষ্য হতে পারে। প্রয়োজন ছাড়া ইরাকে ভ্রমণ থেকে বিরত থাকতে মার্কিন নাগরিকদের নির্দেশ দিয়েছে পররাষ্ট্র দপ্তর।

এই হুমকি নিয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় ও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ কোনো মন্তব্য করতে চায়নি বলে ডেইলি কলার দাবি করেছে।

আরও পড়ুন

সর্বশেষ