স্পোর্টস ডেস্ক (বিডি সময় ২৪ ডটকম)
বিসিবিরি নির্বাচন নিয়ে কথার তোলপাড় চলছে সাবেক ও বর্তমান বিসিবির সভাপতি সাবের-পাপনের মধ্যে। জাতীয় নির্বাচনের মতো বিসিবি নির্বাচনও চলছে সমালোচনার ঝড়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি নির্বাচনের নানাবিধ দিক নিয়ে অসুন্তুষ্ট প্রকাশ করছেন গত কয়েক মাস ধরেই।
তারই ধারাবাহিকতায় বৃহস্পতিাবর সাবের হোসেন চৌধুরি পরিবাগে নিজ বাসায় সাংবাদিকদের সাথে তৃতীয় বারের মতো মত বিনিময় সভা করেন। আগামী ৭ সেপ্টেম্বর আলোচনায় বাসার আহবান জানান সাবের। তবে যেকোন দিন আলোচনায় বসতে রাজি তিনি।
বিসিবির নির্বাচনের আগে নাজমুল হাসান পাপনের সাথে উন্মুক্ত আলোচনার প্রস্তাব দেন সাবের হোসেন চৌধুরী। তবে তিনি বিসিবির বর্তমান সভাপতিকে ধন্যবাদ জানিয়ে বলেন,‘কিছু দিন আগে পাপন সাহের উন্মুক্ত জায়গায় আলোচনায় রাজি হয়েছে। কিন্তু কবে কোথায় সে আলোচনা হবে তা নিয়ে নির্দিষ্ট কোন কিছু বলেন নি।’
তিনি আরো বলেন, ‘আমি অনেক দিন ধরে বলে আসছি আমি এবং পাপন সাহেব দু’জন মিলে উন্মুক্ত একটি আলোচনা হওয়া উচিত। কেননা আমর দু’জনই ক্রিকেটকে ভালোবাসি ও ক্রিকেট প্রতিনিধি। আমাদের দু’জনেরই ক্রিকেট উন্নয়নে অবদান রাখতে চাই।’
কিভাবে উন্মুক্ত আলোচনা করা যায় এই প্রশ্নের জবাবে সাবের হোসেন বলেন,‘আমি আশা করবো ওনার কাছ থেকে সুনির্দিষ্ট একটা তারিখ আসবে। আলোচনা যেকোন যায়গায় হতে পারে। এবং যত দ্রুত সম্ভব এই কাজটা আমরা করতে চাই। এখান থেকে আলোচনার মাধ্যমে সমস্যা গুলোর সমাধান বের করা সম্ভব হলেও হতে পারে।’
এর আগে গত মাসে ১২ ও ২২ তারিখে কাউন্সিলরদের চিঠি পাঠানো কথা থাকলেও তা করা হয়নি। কেন চিঠি পাঠানো হয়নি সে সম্পর্কে তিনি বর্তমান সভাপতির কাছে প্রশ্ন রাখে সাবেক এই সভাপতি বলেন,‘পাপন সাহেব কিছুদিন আগে বলেছিলেন এক সপ্তাহের মধ্যে চিঠি সব জেলা, বিভাগীয় ও ক্লাবের কাছে কাউন্সিলর চেয়ে চিঠি পাঠাবেন। কিন্তু এখনো চিঠি পাঠানো হয়নি।’
সাবের হোসেন চৌধুরি আরো কিছু অভিযোগ করে বলেন,‘ক্রীড়াঙ্গণে এ পর্যন্ত যতগুলো নির্বাচন হয়েছে সব কাউন্সিলর নির্বাচনের ক্ষেত্রে স্ব-স্ব জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার নিজস্ব প্যাডে তারা তাদের কাউন্সিলরদের নামটা জাতীয় ক্রীড়া পরিষদের কাছে পাঠায়। কিন্তু এখন নানা জায়গায় গুনজন উঠছে যে কিছু কিছু ক্লাবকে চাপ সৃষ্টি করে ও টাকা দিয়ে কাউন্সিলরদের নাম সই করিয়েছে নিচ্ছে। এমনি আমিও শুনেছি যে বিসিবি নির্দিষ্ট একটি প্যাডে বিভিন্ন ক্লাবের কাছ থেকে সই করে নিচ্ছি।’
বিসিবির নির্বাচনের সম্পর্কে সাবেক এই সভাপতি বলেন,‘জাতীয় ক্রীড়া পরিষদকে অবশ্যই নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করতে হবে। যাদের এই কমিশনে দেওয়া হবে তাদের বিরুদ্ধে যাতে কোন প্রকার অভিযোগ না থাকে। তিনি আরো বলেন, আমার এবং পাপন সাহেবের কথার উপর ভিত্তি করে নির্বাচন না দিয়ে সঠিক পথে নির্বাচন করার প্রক্রিয়া বিবেচনা করা উচিত হবে জাতীয় ক্রীড়া পরিষদের।’




