বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়ইউসিবি ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে এসএমই উন্নয়ন প্রকল্প বিষয়ক চুক্তি সই

ইউসিবি ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে এসএমই উন্নয়ন প্রকল্প বিষয়ক চুক্তি সই

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি) ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে সম্প্রতি দ্বিতীয় এসএমই উন্নয়ন প্রকল্প বিষয়ক চুক্তি সই হয়। ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার বাইরে দেশের এসএমই খাতে উন্নয়নের লক্ষ্যে ২৪০ মিলিয়ন মার্কিন ডলারের এই রি-ফিন্যন্সিং ফান্ডটি গঠন করা হয়েছে। যৌথভাবে এই ফান্ডটি গঠন করেছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (২০০ মিলিয়ন মার্কিন ডলার) ও বাংলাদেশ সরকার (৪০ মিলিয়ন মার্কিন ডলার)।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর সীতাংশু কুমার সুর চৌধুরী; ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ ই আব্দুল মুহাইমেন; এডিবি’র ডেপুটি কান্ট্রি ডিরেক্টর মিস কাই লি এবং বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মো. আবুল বাশারসহ বিভিন্ন কর্মকর্তারা।

আরও পড়ুন

সর্বশেষ