বঙ্গবন্ধুর সঙ্গে আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি, ভাষা সৈনিক, বহু আন্দোলন ও সংগ্রামের অগ্রসৈনিক মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ডা. ছৈয়দুর রহমান চৌধুরী আর নেই। ১৬ জানুয়ারি সকাল সাড়ে নয়টায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। এশার নামাজের পর এনায়েত বাজার বাটালি রোডের রেলওয়ে স্কুলমাঠে জানাজা অনুষ্ঠিত হয়। ডা. ছৈয়দুর রহমান চৌধুরী জননেতা এমএ আজিজ, জহুর আহমদ চৌধুরী, শেখ মুজাফফর আহমদ, আমির হোসেন দোভাষ ও এমএ মান্নানের সহযোদ্ধা ছিলেন। তার মৃত্যুতে মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মেয়র আ জ ম নাছির উদ্দীন। এক শোক বার্তায় মেয়র মরহুমের বিদেহি আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানান। পৃথক বিবৃতিতে শোক জানিয়েছেন নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।



