রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদখেলার সময়চ্যাম্পিয়নস লীগে অংশ নিচ্ছেন শচীন

চ্যাম্পিয়নস লীগে অংশ নিচ্ছেন শচীন

স্পোর্টস ডেস্ক (বিডি সময় ২৪ ডটকম)

আসন্ন চ্যাম্পিয়নস লীগ টি-টোয়েন্টিতে অংশ নিতে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) দল মুম্বাই ইন্ডিয়ানস শচীন টেন্ডুলকারসহ তাদের খেলোয়াড়দের নামের তালিকা প্রকাশ করেছে। শুক্রবার চ্যাম্পিয়নস লীগ টি-টোয়েন্টির ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়। কিছুদিন আগে আইপিএল থেকে অবসরের ঘোষণা দিলেও চ্যাম্পিয়নস লীগে টেন্ডুলকার খেলবেন বলে নিশ্চিত করেছে তার দল।

এদিকে, মুম্বাই ইন্ডিয়ানসের আরেক গুরুত্বপূর্ণ খেলোয়াড় রিকি পন্টিংকে দলে রাখা হয়নি। তিনি সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। রাজস্থান রয়্যালসের অধিনায়ক রাহুল দ্রাবিড় এ আসরের পর অবসর নেবেন বলে আগেই ঘোষণা দিয়েছেন। অপরদিকে, শ্রীলঙ্কার কান্দুরতা মারনসের হয়ে নেতৃত্ব দেয়ার জন্য সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলতে পারছেন না কুমার সাঙ্গাকারা। এবার চ্যাম্পিয়নস লীগে ভারত থেকে মুম্বাই ইন্ডিয়ানস, চেন্নাই সুপার কিংস, রাজস্থান রয়্যালস ও সানরাইজার্স হায়দ্রাবাদ অংশ নিচ্ছে।
আগামী ১৭ সেপ্টেম্বর শুরু হয়ে এ আসর শেষ হবে ৬ অক্টোবর। এবারের আসরে দুই গ্রুপে মোট ১০টি দল অংশ নেবে। যার মধ্যে ৮ দলের অংশ নেয়ার ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে।
আরও পড়ুন

সর্বশেষ