রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদটপসৈয়দ আশরাফের স্ত্রী শিলা ইসলাম আর নেই

সৈয়দ আশরাফের স্ত্রী শিলা ইসলাম আর নেই

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের স্ত্রী শিলা ইসলাম মারা গেছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। যুক্তরাজ্যের স্থানীয় সময় ২২ অক্টোবর দিবাগত রাত তিনটা দশ মিনিটে লন্ডনের এনএইচএস ফাউন্ডেশন ট্রাস্টের ইউসিএলএইচ ইউনিভার্সিটি কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিলা ইসলাম মারা যান বলে জানান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। মৃত্যুর সময় তার পাশে উপস্থিত ছিলেন স্বামী সৈয়দ আশরাফুল ইসলাম ও একমাত্র মেয়ে রিমা আশরাফ। শিলা ইসলাম লন্ডনের একটি স্কুলের শিক্ষিকা ছিলেন। ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন থেকে অসুস্থ ছিলেন তিনি।

আরও পড়ুন

সর্বশেষ