সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে রোহিঙ্গাদের ত্রাণ ও ওষুধ বিতরণ করেছে জিপিএইচ ইস্পাত ও ক্রাউন সিমেন্ট । ১৫ হাজার পরিবারের মধ্যে এ ত্রাণ ও ওষুধ সামগ্রী বিতরণ করা হয়। এতে রয়েছে রয়েছে ৭৫ টন চাল, ১৫ টন ডাল, ৪৫ টন আলু, ১৫ হাজার লিটার সয়াবিন তেল, ৭.৫ টন লবণ, ৪.৫ টন মসলা ও ৩০ হাজার স্ট্রিপ প্রয়োজনীয় ওষুধ সামগ্রী।
শনিবার কক্সবাজারের উখিয়ায় ত্রাণ বিতরণ করেন জিপিএইচ ইস্পাতের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও ক্রাউন সিমেন্টের পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল।
তিনি বলেন, ভবিষ্যতেও জিপিএইচ ইস্পাত ও ক্রাউন সিমেন্ট সামগ্রিক মানব কল্যাণে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবে।
প্রথমে উখিয়া ডিগ্রী কলেজ মাঠে সেনাবাহিনীর মেজর রাশেদের কাছে শরণার্থীদের মাঝে বিতরণের জন্য ত্রাণ হস্তান্তর করা হয়। এরপর জিপিএইচ ইস্পাত ও ক্রাউন সিমেন্ট কর্তৃপক্ষ নিজেরাও বালুখালি ২ (২) ব্লক এলাকায় সরাসরি শরণার্থীদের মাঝে ত্রাণ বিতরণ করেন।
এ সময় মোহাম্মদ আলমাস শিমুল,পরিচালক মোহাম্মদ আবদুল আহাদ, নির্বাহী পরিচালক (গ্রুপ) এ.বি.সিদ্দিক, নির্বাহী পরিচালক (এফ এন্ড বি.ডি) কামরুল ইসলাম, উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও কক্সবাজারের চ্যানেল পার্টনার দিনব্যপী ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করেন।




