সাউথ বাংলা এগ্রিকালচার এ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড(এসবিএসি) রাজধানীর প্রগতি সরণীতে ৫৮তম শাখা উদ্বোধন করেছে । প্রগতি সরণীর মানামা এম এস টরেন, গ-৯৯/৩/এ এন্ড বি ঠিকানায় ব্যাংকটি বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করবে। বৃহস্পতিবার ব্যাংকের পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান ক্যাপ্টেন (অব.) এম. মোয়াজ্জেম হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন শাখার উদ্বোধন করেন।

প্রধান অতিথির বক্তব্যে ক্যাপ্টেন (অব.) এম. মোয়াজ্জেম হোসেন বলেন, এসবিএসি ব্যাংক সম্পূর্ণ ডিজিটাল ব্যাংক। তথ্যপ্রযু্ক্তিগত উন্নয়নে আমরা সর্বাধিক মনোযোগী। আমাদের ব্যাংকের কার্ড আন্তর্জাতিক মানসম্মত ও অধিক নিরাপদ। এই ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ খুবই অভিজ্ঞ ও দক্ষ। তারা সর্বোত্তম সেবা দিয়ে মানুষের মন জয় করবে, এটাই আমাদের প্রত্যাশা। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭১তম জন্মদিনে তাঁর দীর্ঘায়ু প্রত্যাশা করেন।




