শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬
প্রচ্ছদআরো খবর......ঐশীসহ তিনজনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর

ঐশীসহ তিনজনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর

ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)

পুলিশের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমান হত্যার ঘটনায় তাদের মেয়ে ঐশী, গৃহকর্মী সুমি ও ঐশীর বন্ধু জনি ওরফে রনিকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।

মহানগর হাকিম মিজানুর রহমান রবিবার এই আদেশ দেন। পল্টন থানার এসআই শহীদুল্লাহ প্রধান দুপুরে ঐশী, তার বন্ধু রনি ও গৃহ পরিচারিকা খাদিজা খাতুন সুমিকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করেন।

অন্যদিকে আসামিদের আইনজীবী মাহবুব হায়দার জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন নাকচ করে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

তিনি আদেশে বলেন, মহিলা পুলিশের উপস্থিতিতে সতর্ককতার সঙ্গে ঐশীকে জিজ্ঞাসাবাদ করতে হবে। শুনানি শুরুর আগে কালো বোরখা ও মেরুন চাদর পরিহিত ঐশী এজলাসে দাঁড়িয়ে বলেন, ‘মা-বাবার জন্য আমার কষ্ট হচ্ছে। আমার হাঁপানি আছে।’ এ সময় তার হাতে একটি ইনহেলারও দেখা যায়। ১৪ আগস্ট রাতে মাহফুজুর ও তার স্ত্রীকে হত্যা করা হয়। এ ঘটনায় ঐশীসহ ছয়জনকে আটক করা হয়েছে। হত্যার ঘটনায় ঐশীর সম্পৃক্ততা পেয়েছে বলে পুলিশ জানিয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ