ষ্টাফরিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
দেশি পাটের জীবনরহস্য উন্মোচিত বললেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রবিবার বিকালে গণভবনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। পাট নিয়ে এই গবেষণায় নেতৃত্ব দেয়া বাংলাদেশি বিজ্ঞানী মাকসুদুল আলমও গণভবনের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। শেখ হাসিনা বলেন, এরআগে বিজ্ঞানীরা তোষা পাটের জন্মরহস্য উন্মোচন করেন। এবার দেশি পাটেরও জন্মরহস্য আবিষ্কার করলেন বিজ্ঞানীরা। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, সোনালী আঁশ দেশের মানুষের জীবনে সোনালী হাসি ফিরিয়ে আনবে। তিনি এই আবিষ্কারের জন্য বিজ্ঞানীদের ধন্যবাদ জানান।
এসময় উপস্থিত ছিলেন,স্থানীয় সরকার মন্ত্র সৈয়দ আশরাফুল ইসলাম, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, পররাষ্ট্র মন্ত্রী দীপু মনি, বিমান মন্ত্রী ফারুক খান, পরিবেশমন্ত্রী হাছান মাহমুদ ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক।




