বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনবর্ণাঢ্য আয়োজন ও উৎসবে মমতার ১০ ম জাতীয় পুরস্কার অর্জন উদযাপন

বর্ণাঢ্য আয়োজন ও উৎসবে মমতার ১০ ম জাতীয় পুরস্কার অর্জন উদযাপন

Picture-of-NEWSপরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রম বাস্তবায়নে অসামান্য অবদানের জন্য ২০১৬-২০১৭ সালে জাতীয় পর্যায়ে স্বীকৃতি স্বরূপ ১০ম বারের মতো  জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করেছে চট্টগ্রামের স্বনামধন্য বেসরকারী স্বেচ্ছাসেবী সংগঠন মমতা । এ উপলক্ষে চট্টগ্রামের রীমা কনভেনশন সেন্টারে আজ ২৬ জুলাই সন্ধ্যায় আয়োজন করা হয় মমতার স্বাস্থ্যকর্মসূচীর প্রীতি সম্মিলন ২০১৭ । বর্ণাঢ্য আয়োজন ও উৎসবের মধ্য দিয়ে  মমতা ১০ বারের জাতীয় পুরস্কার অর্জন উদযাপন করা হয় । প্রীতি সম্মিলনের শুভ উদ্ধোধন করেন স্বাধীন বাংলাদেশের ১ম দৈনিক পত্রিকা আজাদীর পরিচালনা সম্পাদক জনাব ওয়াহিদ মালেক । মমতার উপ পরিচালক তৌহিদ আহমেদের সঞ্চালনায় ভিন্ন ভিন্ন আয়োজন ও অভিব্যাক্তি ও সাংস্কৃতিক পরিবেশনা ও সম্মাননা প্রদানের মধ্য দিয়ে সম্মিলনের কার্যক্রম পরিচালিত হয় । অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াত ,গীতাপাঠ,ত্রিপিঠক ও বাইবেল থেকে পাঠের মাধ্যমে । এরপর মমতার উপ প্রধান নির্বাহী জনাব মোহাম্মদ ফারুক সবাইকে মমতার প্রীতি সম্মিলন ২০১৭ তে স্বাগত জানান । এর পর পর্যায় ক্রমে মমতার সাংস্কৃতিক পরিবেশনার ফাঁকে ফাঁকে আগত অতিথিবৃন্দ  অভিব্যাক্তি প্রকাশ করেন  । উদ্ধোধকের বক্তব্যে আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক বলেন স্বাধীন বাংলাদেশের ১ম দৈনিক পত্রিকা দৈনিক আজাদী যেমন চট্টগ্রাম হতে সারা বাংলাদেশের মানুষের কাজে সংবাদ পৌছাচ্ছে তেমনি ভাবে বীর চট্টলা হতে  দরিদ্র ও আতৃ পীড়িত জনগোষ্টীর কাছে স্বাস্থ্য সেবা ও পরিবার পরিকল্পনা সেবা প্রদান করে আসছে মমতা । নিঃসন্দেহে মমতার ১০ বারের মত জাতীয় পুরস্কার অর্জন আমাদেরকে সমান ভাবে গর্বিত করে । মমতার এ অর্জনকে আরো নিয়ে যেতে হবে আরো বহু দূর । অভিব্যাক্তি প্রকাশ করেন বিশিষ্ঠ শিল্পপতি জনাব আশফাক আহমেদ, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাউন্সিলর নাজমুল হক ডিউক,মহিলা কাউন্সিলর আবিদা আজাদ, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের চট্টগ্রামের উপ পরিচালক ডাঃ উ খ্যে উইন,সহকারী পরিচালক সুব্রত কুমার চৌধুরী, চট্টগামের সম্মানিত সিভিল সার্জন ডাঃ আজিজুর রহমান সিদ্দিকী, চট্টগ্রাম সিটিকর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সেলিম আকতার চৌধুরী ,বাংলাদেশ ডেকোরেশন মালিক সমিতির জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন , মমতার উপদেষ্ঠা সদস্য লায়ন জাহাঙ্গীর আলম যোসেফ,মমতার সাধারণ সম্পাদক মনসুর মাসুদ ,মমতার পরিচালক সমন্বয় সপ্না তালুকদার, মমতার পরিচালক  অর্থ মোহাম্মদ শাহারিয়ার ,মমতার হেলথ এ্যাডমিনিস্ট্রেটর  মির্জা মোহাম্মদ এরশাদএবং মমতা পরিবারের ডাক্তার ও মমতা পরিবারের সদস্য বৃন্দ । জাতীয় , বিভাগীয় ও জেলা পর্যায়ে বেসরকারী সংস্থা হিসেবে শ্রেষ্ঠত্য অর্জনের অভিমত প্রকাশ করতে গিয়ে মমতা’র প্রধান নির্বাহী রফিক আহমেদ বলেন, মমতা’র সর্বদা সাধারন মানুষের সুবিধার্থে নিবেদিত হয়ে কাজ করে এবং সেই কাজেরই স্বীকৃতিস্বরূপ আমাদের এই অর্জন। আমাদের নিবেদিত ডাক্তার, কর্মীরা মানবিক মূল্যবোধের বিবেচনায় সেবা দিয়ে আসছে। এই পুরষ্কার শুধু সংস্থা হিসেবে মমতা’র একার নয় বরং এটি পুরো চট্টগ্রামের অর্জন।প্রীতি সম্মিলনে আরো উপস্থিত ছিলেন মমতার উপদেষ্ঠা পরিষদের সভাপতি  সংরক্ষিত মহিলা আসনের মাননীয় সাংসদ জনাব সাবিহা নাহার বেগম সহ মমতার বিভিন্ন প্রকল্পের  সদস্যবৃন্দ কর্মকতা বৃন্দ । সম্মিলনে সভাপত্তিত্ব  করেন মমতার সভাপতি লায়ন বদিউজ্জামান খান ননী ।
আরও পড়ুন

সর্বশেষ