প্রতারণা ও মানবপাচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ৪ নাইজেরিয়ানসহ ৯ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার রাতে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের ডিসি মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চার বিদেশিসহ আটক ব্যক্তিরা বিভিন্ন প্রতারণা ও মানবপাচার চক্রের সদস্য। তবে তাদের নাম-পরিচয় জানানো হয়নি। ডিএমপির মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানানোর কথা বলেন পুলিশের এই কর্মকর্তা।



