চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রিজের প্রেসিডেন্ট ও কেডিএস গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব খলিলুর রহমান ২৫ হাজার গরীব ও দুঃস্থ পরিবারের মাঝে নগদ অর্থ ও ঈদ বস্ত্র বিতরণ করেছেন। শুক্রবার সকাল ৯ টায় উপজেলার সাঁইদার গ্রামে দুঃস্থদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব সেলিম রহমান, একই ব্যাংকের পরিচালক আলহাজ্ব আহমেদুল হক আহমদ, নর্দান ইন্স্যুরেন্স কোং লিমিটেডের চেয়ারম্যান ফজলে ওয়ালী আহমেদ, ইউপি মেম্বার আলহাজ্ব মোঃ হাশেম, এবিটস্ ট্রাস্টের সভাপতি এম. ইদ্রিস চৌধুরী অপু। এতে উপজেলার জিরি, কুসুমপুরা, আশিয়া, কাশিয়াইশ ও বড়লিয়া ইউনিয়নের ২৫ হাজার পরিবারের মাঝে নগদ অর্থ, লুঙ্গি, শাড়ী, বেবী সেট, শার্ট ও থ্রিপিচ বিতরণ করা হয়। এসময় কেডিএস গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব খলিলুর রহমান বলেন, দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো সকলের দায়িত্ব ও কর্তব্য। ঈদ হচ্ছে ধনী-দরিদ্র সবার জন্য আনন্দ। এই আনন্দকে দুঃস্থরা যেনো ভাগাভাগি করে নিতে পারে সেজন্য ধনার্ঢ্য ব্যক্তিরা দরিদ্রদের পাশে থাকা দরকার।




