রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনকালামিয়া বাজারে আগুনে পুড়েছে সাত বস্তিঘর

কালামিয়া বাজারে আগুনে পুড়েছে সাত বস্তিঘর

ষ্টাফরিপোর্টার (বিডিসময়২৪ডটকম)

নগরীর বাকলিয়া থানার কালামিয়া বাজার এলাকায় আগুনে সাতটি বস্তিঘর ও তিনটি দোকান পুড়ে গেছে।

বুধবার রাত নয়টার দিকে জাকির সওদাগরের বস্তিতে আগুন লাগে। তবে আগুনের সূত্রপাত কিসের থেকে তা জানাতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মীরা।

আগ্রাবাদ ফায়ার সার্ভিস স্টেশনের উপ-সহকারী পরিচালক জসিম উদ্দিন  জানান, কালামিয়া বাজার এলাকায় জাকির হোসেনের মালিকানাধীন একটি বস্তিতে আগুন লাগে। এতে সাতটি ঘর ও তিনটি দোকান পুড়ে যায়।

ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিটের পাঁচটি গাড়ি প্রায় একঘণ্টা চেষ্টা চালিয়ে রাত সোয়া দশটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

তা‍ৎক্ষণিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমান জানাতে পারেননি জসিম উদ্দিন।

আরও পড়ুন

সর্বশেষ