রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদটপমানুষ আবার মুক্তিযুদ্ধের চেতনায় জেগে উঠেছে: প্রধানমন্ত্রী

মানুষ আবার মুক্তিযুদ্ধের চেতনায় জেগে উঠেছে: প্রধানমন্ত্রী

ষ্টাফরিপোর্টার (বিডিসময়২৪ডটকম)

মানুষ আবার মুক্তিযুদ্ধের চেতনায় জেগে উঠেছে বলে মনে করছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিজেদের টাকায় আবারও পদ্মাসেতু নির্মার্ণের কথা আবারও উল্লেখ করে তিনি বলেনছন, “যারা ভেবেছিল দুর্নীতির কথা বলে আমাদের গায়ে কালিমা লেপন করে জনগণ থেকে বিচ্ছিন্ন করবে, তাদের সে ভাবনা যে কতটা ভুল ছিল সেটা প্রমাণ হয়েছে। জনগণ আমাদের সঙ্গে আছে। ফোন এবং ইমেইল থেকেই সেটা বোঝা যায়। জনগণের কাছ থেকে আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। মানুষ যেন আবার মুক্তিযুদ্ধের চেতনায় জেগে উঠেছে।”

বুধবার দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের দ্বিতীয় জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। জাকজমকপূর্ণ পরিবেশে বেলুন ও পায়রা উড়িয়ে তিনি সম্মেলনের উদ্বোধন করেন। সম্মেলনে সারা দেশ থেকে আসা হাজার হাজার নেতাকর্মী অংশ নিয়েছেন।

শেখ হাসিনা বলেন, “আমরা যদি অপরাধ করতাম, সেটা মানুষ জানতে পারত। কারণ মানুষের কাছে সব তথ্যই চলে যায়, কোনেকিছুই আর গোপন থাকে না। আমরা নিজস্ব টাকাতেই পদ্মাসেতুর নির্মাণ কাজ শুরু করতে পারব। আমরা ক্ষমতায় এসে দশ হাজার বিলিয়ন রিজার্ভ বাড়িয়েছি। সেখান থেকে এক হাজার বিলিয়ন খরচ করা ব্যাপারই না।”

বিএনপির উদ্দেশে তিনি বলেন, “বিএনপি আজ দুর্নীতির কথা বলছে। কিন্তু তাদের জানা থাকা উচিত, বিশ্বব্যাংকের টাকা বিএনপির সময়ই বন্ধ হয়ে গিয়েছিল। বিদ্যুৎ ও যোগাযোগ খাতের ৭টি প্রকল্পের টাকা বিশ্বব্যাংক বন্ধ করে দিয়েছিল। বিএনপি দুর্নীতি ছাড়া কোনো কিছু ভাবতে পারে না। কারণ তারা ক্ষমতায় এসে দুর্নীতি আর লুটপাট ছাড়া অন্য কিছু করেনি। যারা চোর, তারা সবাইকে চোরই বলে। চুরি দুর্নীতি ছাড়া যে কাজ করা যায়, এটা বিএনপির লোকেরা ভাবতেই পারে না।”

প্রধানমন্ত্রী বিশ্বব্যাংকের উদ্দেশে বলেন, “আমরা পদ্মাসেতুর কাজ শুরু করতে চাইলে তারা টাকা দিতে রাজি হয়। কিন্তু এখন পর্যন্ত একটি টাকাও ছাড় দেওয়া হয়নি। অথচ বলা নেই কওয়া নেই দুর্নীতির অভিযোগের কথা বলে টাকা বন্ধ করে দিল। টাকাই ছাড় হলো না সেখানে দুর্নীতি হলো কিভাবে। কার খাতিরে তারা এই ঋণ বাতিল করলো তা জানি না।”

আরও পড়ুন

সর্বশেষ