ষ্টাফরিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের দেয়া তথ্য অনুযায়ী, সার্কভুক্ত দেশগুলোর মধ্যে রিজার্ভের দিক দিয়ে বাংলাদেশ দ্বিতীয় স্হানে অবস্থান করছে।
কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান জানান, মূলত রেমিটেন্স ও রপ্তানি আয়ে দুই অংকের প্রবৃদ্ধি এবং খাদ্য আমদানি কমে আসায় বিদেশি মুদ্রার রিজার্ভ এই অবস্থানে এসেছে।
মঙ্গলবার দিনশেষে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ১৬.০৩ বিলিয়ন ডলার। এই প্রথমবারের মতো ব্যাংক রিজার্ভের পরিমাণ ১৬ বিলিয়ন ছাড়িয়েছে। বিদেশি মুদ্রার সঞ্চিতির দিক দিয়ে দক্ষিণ এশিয়ায় ভারতের অবস্থান প্রথম। ভারতের রিজার্ভ ২৭৭ বিলিয়ন ডলার, যা যুক্তরাষ্ট্রের চেয়েও বেশি। রিজার্ভের এই অর্থ দিয়ে সাড়ে পাঁচ মাসের রপ্তানি বিল মেটানো সম্ভব বলে আতিউর রহমান জানান।
গভর্নর বলেন, প্রবাসী বাংলাদেশিরা এখন দেশে টাকা পাঠানোর ক্ষেত্রে অবৈধ হুন্ডি ব্যবস্থার বদলে ব্যাংক ব্যবস্থার ওপর অনেক বেশি ভরসা রাখছেন এবং ব্যাংকের পেমেন্ট সিস্টেমের উন্নতির ফলেই এটা সম্ভব হয়েছে।




