শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনচট্টগ্রামে অনলাইন নিউজ পেপার এডিটরস এসোসিয়েশন গঠিত

চট্টগ্রামে অনলাইন নিউজ পেপার এডিটরস এসোসিয়েশন গঠিত

ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)

‘অনলাইন নিউজপেপার এডিটরস এসোসিয়েশন চট্টগ্রাম’র উদ্যোগে শনিবার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রামের ষ্টেশন রোডস্থ এশিয়ান এস আর হোটেলে আয়োজিত ইফতার মাহফিলে এসোসিয়শনের একটি পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়। ইফতার পূর্ব সভায় একটি নীতিমালা প্রণয়ন করা হয়। ইতিপূর্বে চট্টগ্রাম বিভাগের অনলাইন নিউজ পেপারের সম্পাদক, নির্বাহী সম্পাদক ও বার্তা সম্পাদকের সমন্বয়ে গঠিত সংগঠনটি দীর্ঘ ছয় মাস যাবৎ আহবায়ক কমিটির মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে আসছিল।

সভায় সর্বসম্মতিক্রমে বাংলাপোষ্টবিডির সম্পাদক মোঃ আলী হোসেনকে সভাপতি ও ডেইলি চিটাগাং’র সম্পাদক মোঃ ইয়াকুবকে সাধারণ সম্পাদক করে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান (বিডি টাইমস৭১), সহ-সভাপতি আল-ফারক আযম (সিএসবি নিউজ), সহ-সভাপতি আনোয়ার আল-ঘশ (বার্তা লাইভ২৪), সহ-সভাপতি অধ্যাপক আকতার চৌধুরী (কক্সবাজার নিউজ), সহ-সাধারণ সম্পাদক টিটু কুমার দাশ (বিজনেস নিউজবিডি), অর্থ সম্পাদক মসরুর জুনাইদ (সিটিজি টাইমস), সাংগঠনিক সম্পাদক ফখরুল ইসলাম চৌধুরী পরাগ (বিডি সময়২৪), প্রচার সম্পাদক আলমগীর মানিক (বার্তা লাইভ২৪), শিক্ষা-সংস্কৃতি ও পাঠাগার সম্পাদক বাবুল উদ্দিন (ক্যাম্পাস নিউজ), তথ্যপ্রযুক্তি সম্পাদক সাইফুল ইসলাম সাইফ (টেকনাফ নিউজ), কক্সবাজার সমন্বয়ক জুবাইদুল হক (উখিয়া নিউজ), রাঙ্গামাটি সমন্বয়ক ইমরান হোসেন(বার্তা লাইভ)।

ONEA-CTG-27-07-2013.jpj_-300x173

ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন, বিডিটাইমস৭১’র বার্তা সম্পাদক এড. মিনহাজ উদ্দীন, সিটিজি পোষ্টের বার্তা সম্পাদক সাদাত আমিন, চিটাগাং ডেইলির এনামুল হক হীরা, রাজীব মজুমদার, বাংলা পোষ্টবিডির সাহেদ, লিংকন ও নুরুল আলম প্রমূখ।

আরও পড়ুন

সর্বশেষ