রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়৩৭ তম বিসিএস প্রিলিমিনারির ফল প্রকাশ

৩৭ তম বিসিএস প্রিলিমিনারির ফল প্রকাশ

৩৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ১ নভেম্বর বিকেলে এই ফল প্রকাশ করে পিএসসি। প্রিলিমিনারি পরীক্ষায় ৮ হাজার ৫২৩ জন লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছেন বলে জানিয়েছেন পিএসসির জনসংযোগ কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমান। পিএসসির ওয়েবসাইট কিংবা মোবাইলে এসএমএস করে ফল জানা যাবে বলে জানান তিনি। টেলিটক নাম্বার থেকে PSC37Registration Number লিখে 16222 নম্বরে পাঠালে ফিরতি এসএমএসে ফল পাওয়া যাবে। লিখিত পরীক্ষার সময়সূচি যথাসময়ে জানানো হবে বলে জানান হাফিজুর রহমান। গত ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত পরীক্ষার জন্য ২ লাখ ৪৩ হাজার ৪৭৬ জন প্রার্থী আবেদন করেছিলেন।

আরও পড়ুন

সর্বশেষ