শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদআরো খবর......চলতি অর্থবছরেই শুরু হবে কর্ণফুলী টানেলের কাজ

চলতি অর্থবছরেই শুরু হবে কর্ণফুলী টানেলের কাজ

কর্ণফুলীর তলদেশে টানেল নির্মাণের কাজ চলতি অর্থ বছরেই শুরু হবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন,‘এরমই মধ্যে টানেল নির্মাণের জন্য সম্ভাব্যতা যাচাই শেষ হয়েছে। টানেলটি নির্মাণে চীন সরকার অর্থায়নে আগ্রহ প্রকাশ করেছে। এছাড়া চীন কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ে শিল্পাঞ্চল গড়ে তুলতেও আগ্রহ দেখিয়েছে। শীঘ্রই এলক্ষ্যে অপর একটি সম্ভাব্যতা সমীক্ষার কাজ শুরু হবে।‘

বৃহস্পতিবার সকালে নরগীর বহদ্দারহাট থেকে কালুঘাট সড়ক পরিদর্শন শেষে মন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।

কর্ণফুলী টানেল নির্মাণে সাড়ে পাঁচ কোটি টাকা ব্যয় হবে বলে জানান মন্ত্রী।‍

তিনি বলেন, কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণ হলে চট্টগ্রাম নগরীর যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সারা দেশে সড়ক যোগাযোগ ব্যবস্থার কথা উল্লেখ করে তিনি বলেন, বর্ষা, রোজা এবং ঈদ এ তিনটি চ্যালেঞ্জ বর্তমানে আমার সামনে। আমরা চেষ্টা করছি যাতে ঈদে ঘরে ফিরতে মানুষের কোন কষ্ট না হয়।

বড় ধরণের কোন কাজ না করে এখন গর্ত ভরাট করে যাতে যানচলাচল সচল থাকে সে চেষ্টাই করছি।

ওবায়দুল কাদের জানান, সারা দেশে কোন সড়ক যাতে চলাচলের অনুপযোগী না হয় সেজন্য মন্ত্রণালয় থেকে ২১টি টিমের মাধ্যমে মনিটরিং করা হচ্ছে।

পরে মন্ত্রী আনোয়ারা-বাঁশখালী সড়ক সংস্কারকাজের উদ্বোধন করেন এবং আক্তারুজ্জামান বাবু সেতুর নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন করেন।

পরিদর্শনকালে সড়ক ও জনপথ অধিদপ্তর চট্টগ্রাম সড়ক জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী জুনায়েদ আহম্মদ শিবিবসহ চট্টগ্রাম, দোহাজারী সড়ক বিভাগের প্রকৌশলীগণ  উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সর্বশেষ