একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানি হবে আগামী ১৮ আগস্ট।
আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জামায়াত নেতা আজহারুলের বিরুদ্ধে ছয় ধরনের মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আমলে নিয়ে বিচারপতি ফজলে কবীরের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১ এ তারিখ ঠিক করেন।
একই সঙ্গে বৃহস্পতিবারের মধ্যে মামলার যাবতীয় কাগজপত্র ট্রাইবুনালে জমা দিতে প্রসিকিউশনকে নির্দেশ দেন আদালত।
গত ১৮ জুলাই মানবতাবিরোধী অপরাধের নয় ধরনের ঘটনায় আজহারুল ইসলামের বিরুদ্ধে ছয় ধরনের আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন।
প্রসিকিউটর এ কে এম সাইফুল ইসলাম ও নূরজাহান বেগম মুক্তা ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে ৩০০ পৃষ্ঠার এই অভিযোগ জমা দেন।
তার বিরুদ্ধে আনা অভিযোগের মধ্যে রয়েছে গণহত্যা, অপহরণ, নির্যাতন ও ধর্ষণের ঘটনা।
আনুষ্ঠানিক অভিযোগের প্রতিবেদনে তার বিরুদ্ধে ১৯৭১ সালের ২৪ মার্চ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত রংপুরের বদরগঞ্জে ১২শ’ মানুষকে গণহত্যা, চারটি পৃথক হত্যা, ১৭টি অপহরণ, একটি ধর্ষণ ও ১৩টি নির্যাতনের অভিযোগ আনা হয়েছে।
এটিএম আজহারকে গত ২২ আগস্ট রাজধানীর মগবাজারের বাসা থেকে গ্রেফতার করা হয়।