ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও এক্সপ্রেস মানি যৌথভাবে ঈদ-উল-আযহা উপলক্ষে বিশেষ রেমিট্যান্স অফার চালু করেছে। ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ও ইন্টারন্যাশনাল ব্যাংকিং উইং প্রধান আবদুস সাদেক ভূইয়া এবং এক্সপ্রেস মানির কান্ট্রি রিলেশানশিপ ম্যানেজার যাকারিয়া মাহমুদ সম্প্রতি ইসলামী ব্যাংক টাওয়ারে এ অফার উদ্বোধন করেন। উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন। অফারের আওতায় ৮ সেপ্টেম্বর ২০১৬ পর্যন্ত এক্সপ্রেস মানির মাধ্যমে পাঠানো টাকা ইসলামী ব্যাংকের যেকোন শাখা থেকে গ্রহন করলেই গ্রাহক পাবেন একটি আকর্ষণীয় উপহার এবং প্রতিদিন একটি ডিপ ফ্রিজ জেতার সুযোগ।
ঈদ উপলক্ষে ইসলামী ব্যাংকের বিশেষ রেমিট্যান্স অফার



