মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনআনোয়ারায় সার কারখানায় অ্যামোনিয়া গ্যাসের পাইপে লিকেজ, আহত ২৫

আনোয়ারায় সার কারখানায় অ্যামোনিয়া গ্যাসের পাইপে লিকেজ, আহত ২৫

ano peopleনগরীর কর্ণফুলী থানার সিইউএফএল সংলগ্ন ডাই অ্যামোনিয়া ফসফেট (ডিএপি) কারখানার গ্যাসলাইনে ত্রুটির কারণে গ্যাস ছড়িয়ে পড়েছে।  ২২ আগস্ট রাত ১০টার দিকে নগরীর পতেঙ্গা, ইপিজেড, আগ্রাবাদ এলাকায় গ্যাসের কারণে বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে। গুরুতর আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হচ্ছে। আশেপাশে ছড়িয়ে পড়ছে বিষাক্ত গ্যাস এমোনিয়া! এই কনটেইনারে ৫০০ টন অ্যামোনিয়াম ফসফেট রয়েছে। এ ঘটনায় অসুস্থ হয়ে পড়া আটজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নগর পুলিশের বন্দর জোনের সহকারী কমিশনার জাহিদুল ইসলাম জানান, ডিএপি কারখানা থেকে অ্যামোনিয়া গ্যাস ছড়িয়েছে। এর ফলে কেউ-কেউ শ্বাসকষ্টে ভুগছেন। সার কারখানার প্রকৌশলীরা কাজ করছেন ত্রুটি সারাতে। তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই। সিইউএফএল’র ব্যবস্থাপনা পরিচালক জানান, ডিএপি কারখানার এমডির সঙ্গে তিনিও ঘটনাস্থলে আছেন। প্রকৌশলীরা কাজ করছেন দ্রুত ত্রুটি সারাতে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী উপপরিদর্শক (এএসআই) পঙ্কজ বড়ুয়া বলেন, রাত পৌণে একটা পর্যন্ত গ্যাসের বিষক্রিয়ায় আক্রান্ত ২৫ জনকে ভর্তি করা হয়েছে। ড্যাপ-১ এর ব্যবস্থাপক অমল বড়ুয়া জানান, ‌‌‌‘গ্যাস লিক হয়েছে। কতজন অসুস্থ হয়েছে তা এখনো জানি না।’

আরও পড়ুন

সর্বশেষ