শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েখুলনায় ডাকাতিকালে অস্ত্রসহ যুবক আটক

খুলনায় ডাকাতিকালে অস্ত্রসহ যুবক আটক

ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)

খুলনার ফুলতলা উপজেলায় দোকানের ক্যাশ বাক্স থেকে টাকা ডাকাতিকালে দুটি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ পারভেজ শেখ (২২) নামে এক যুবককে আটক হয়েছে।

রোববার রাত ১০টা ৪৫ মিনিটে উপজেলার জামিরা সড়কের একটি দোকানে এ ঘটনা ঘটে। আটক পারভেজ ফুলতলার বর্তমান আলকা গ্রামের ওসমান শেখ ওরফে ওসমানের ছেলে।

স্থানীয়রা জানান, তিন যুবক জামিরা সড়কের অঞ্জলী টেলিকমে ঢুকে অস্ত্রের মুখে মালিককে জিম্মি করে ক্যাশ বাক্সে রাখা ৭০ হাজার টাকা (আনুমানিক) লুট শুরু করে।এ সময় মালিকের পাশে থাকা রানা মাহমুদ অস্ত্রসহ পারভেজ শেখকে জাপটে ধরে চিৎকার দেয়।

চিৎকার শুনে পাশে থাকা ফুলতলা থানার এসআই দুলাল ও ইয়াছিন ঘটনাস্থলে এসে পারভেজকে আটক করে। এ সময় তার কাছ থেকে বিদেশি ১টি পিস্তল, ১ রাউন্ড গুলিসহ ১টি ওয়ান শুটার, ১টি ম্যাগজিন ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এর আগেই তার দুই সহযোগী পালিয়ে যান।

পারভেজ ফুলতলার দামোদর গ্রামের কলেজছাত্র সোহেল মাহমুদ হত্যা মামলাসহ একাধিক ছিনতাই ও চাঁদাবাজি ঘটনার সঙ্গে জড়িত বলে ফুলতলা থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমদাদ হোসেন জানিয়েছেন।

আরও পড়ুন

সর্বশেষ